প্রেমিকাকে ব্ল্যাকমেলের অভিযোগে ‘অনুপমা’ অভিনেতাকে থানায় ধরে নিয়ে গেল পুলিশ

প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা এবং শুটিং সেটে হট্টগোল সৃষ্টির অভিযোগে জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-খ্যাত অভিনেতা যতীন সুরিকে ধরে নিয়ে গেল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে ব্ল্যাকমেল করা এবং শুটিং সেটে হট্টগোল সৃষ্টির অভিযোগে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-খ্যাত অভিনেতা যতীন সুরিকে ধরে নিয়ে গেল পুলিশ। রূপালী গঙ্গোপাধ্যায়-অদ্রিজা রায় অভিনীত এই শোয়ে রাজার ভূমিকায় অভিনয় করছেন যতীন সুরি। তাঁর অভিনয় দর্শকমহলেও বেশ প্রশংসিত। এবার তিনি ব্যক্তিগতভাবে বিতর্কে জড়িয়ে পড়লেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর গার্লফ্রেন্ড। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে যে, যতীনের গার্লফ্রেন্ড ‘অনুপমা’র সেটে গিয়ে যতীনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন। এরপরেই তিনি প্রেমিকার দেওয়া অভিযোগ অস্বীকার করেন এবং সেট থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু নাছোড়বান্দা প্রেমিকা সেট থেকে বেরোতে না চাইলেই যতীন তাঁর গায়ে হাত তোলেন।

যার ফলে সেটের মধ্যেই বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই যতীনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেটে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, অভিনেতার বান্ধবী ঘটনার দিন আচমকাই সেটে উপস্থিত হন। এরপরেই সে যতীনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ তোলেন। এরপর যখন যতীন অভিযোগ অস্বীকার করে তাঁকে বের করে দিতে চান, তখন প্রেমিকা পুলিশকে ফোন করতে বাধ্য হন, এরপরেই যতীন তাঁর আগে হাত তোলেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে যতীন এবং তাঁর প্রেমিকা উভয়কেই আরও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়।

তবে এখনও পর্যন্ত, এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা সম্প্রচার চ্যানেল, স্টার প্লাস কেউই কোনও বিবৃতি জারি করেনি। কোনও আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা বা অভিযোগ দায়েরের বিষয়েও কোনও নিশ্চিতকরণ নেই। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। এদিকে প্রযোজনা দল নিয়মিত শুটিংয়ের চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, অনুপমার আগে যতীন ‘এক থা রাজা এক থি রানি’ (২০১৫) এবং ‘সৌভাগ্যবতী ভাব: নিয়ম অউর শরতেন লাগু’ (২০২৩) এর মতো একাধিক শোতে অভিনয় করেছেন। কিন্তু অনুপমা থেকে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে ‘অনুপমা’ ভারতীয় টেলিভিশনের শীর্ষস্থানীয় নাটকগুলির মধ্যে একটি।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!