চোখের পলকে স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ, টেরও পেল না স্বামী, মহারাষ্ট্রে হাড়হিম ঘটনা

স্বামীর অদূরে বসেছিলেন, চোখের নিমিষেই স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ। চিৎকার করারও সুযোগ মিলল না। মহারাষ্ট্র জুড়ে বাঘ আতঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর অদূরে বসেছিলেন, চোখের নিমিষেই স্ত্রীকে টেনে নিয়ে গেল বাঘ। চিৎকার করারও সুযোগ মিলল না। মহারাষ্ট্র জুড়ে বাঘ আতঙ্ক। গত দুইদিনে বাঘের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের পালসগাঁওয়ে। যার ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গতকাল রবিবার (২৫ অক্টোবর) ছুটির দিন থাকায় স্বামীর সঙ্গে সবজি তোলার জন্যে জমিতে গিয়েছিলেন প্রমিলা মহাদোর নামে ওই মহিলা। তিনি ভেন্ডারা গ্রামে অঙ্গনওয়াড়িতে কাজ করতেন। এক পাশে তিনি জমিতে সবজি তুলছিলেন, আর জমির অন্য অংশে জল দিচ্ছিলেন প্রমিলার স্বামী। তখনই ওত পেতে থাকা একটি বাঘ প্রমিলার উপর হামলা করে। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাঘ। যার ফলে চিৎকার করে স্বামীকে ডাকার সুযোগ পাননি প্রমিলা।

কিছুক্ষণ পরে স্ত্রীকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন স্বামী। স্ত্রীকে চিৎকার করে ডাকতে শুরু করেন। চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা সবাই মিলে প্রমিলাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজার পর শেষমেশ ধানের ক্ষেতের মধ্যে প্রমিলার মৃতদেহ দেখতে পায় তাঁরা। যা দেখা মাত্রই গ্রামজুড়ে শোরগোল পড়ে যায়। বহু মানুষ প্রমিলাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন এবং প্রমিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বন বিভাগের অনুমান, বাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে প্রমিলার। এখন বাঘটিকে খুঁজছে বনবিভাগ। স্বাভাবিকভাবেই প্রমিলার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

গ্রামবাসীরা বলছেন যে, গত তিন-চার দিন ধরে পালাশগাঁও জাট, ভেন্ডারা এবং খাটগাঁও এলাকায় বাঘের আনাগোনা বেড়ে গিয়েছে। বেশ কয়েকবার তাঁরা বাঘটির পায়ের ছাপ ও তার উপস্থিতি লক্ষ্য করেছেন। যার ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন এখন মাঠে যেতেও ভয় পাচ্ছে। সন্ধ্যা নামলে গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এখন বিষয়টি নিয়ে বন বিভাগের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এর আগে পালসগাঁওয়ের কৃষক নানাজি নারায়ণ কামদির মৃত্যু হয়। 

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা