লাইফ জ্যাকেট ছাড়াই আরব সাগরে নৌকায় সফর, কটাক্ষের শিকার বিরুষ্কা জুটি

যেখানে তাঁদের ফেরিতে উঠতে দেখা গিয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, বিরাট-অনুষ্কা কাউকেই লাইফ জ্যাকেট পরতে দেখা যায়নি। আর তা লক্ষ্য করেই দম্পতিকে তুলোধনা করেছে নেটপাড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া থেকে ফিরেই সপরিবারে আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। স্বামী প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকে তারকা জুটির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সঙ্গে ছেলে আকয় এবং মেয়ে ভামিকাকেও নিয়ে গিয়েছিলেন তাঁরা। বৃন্দাবন থেকে ফিরেই রবিবার (১২ জানুয়ারী) মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে দেখা গিয়েছিল বিরুষ্কা জুটিকে। কিন্তু তাঁদের সঙ্গে আকয় বা ভামিকা কাউকেই দেখা যায়নি। স্পিডবোটে চেপে মুম্বই থেকে আলিবাগে যাত্রা করেছিলেন অভিনেত্রী-ক্রিকেটার জুটি। এখন তাঁদের বোট সফরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তাঁদের ফেরিতে উঠতে দেখা গিয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, বিরাট-অনুষ্কা কাউকেই লাইফ জ্যাকেট পরতে দেখা যায়নি। আর তা লক্ষ্য করেই দম্পতিকে তুলোধনা করেছে নেটপাড়া।

সমুদ্র বা নদী সফরে লাইফ জ্যাকেট একটি গুরুত্বপূর্ণ অংশ। যার ফলে সহজেই ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে X-এর একজন ব্যবহারকারী লিখেছেন, “কোনও লাইফ জ্যাকেট নেই? গেটওয়ে অফ ইন্ডিয়াতে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছিল. যেখানে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। তা কি লোকেরা ভুলে গিয়েছেন!” উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে, মুম্বই উপকূলে একটি ফেরি-নেভি ক্রাফ্ট সংঘর্ষের পরে, ১৩ জন যাত্রী নিহত হয়েছিলেন। এরপরই কর্তৃপক্ষ গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে নৌকায় যাত্রা করা সমস্ত যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করে দেয়। এমনি ঘটনার পরে লাইফ জ্যাকেট ছাড়াই বিরাট-অনুষ্কার নৌকো ভ্রমণ অবাক করেছে ভক্তদের।

 

সম্প্রতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির উত্তরপ্রদেশের বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সঙ্গে দেখা করেছেন। যা ছিল, তাদের সন্তান, ভামিকা এবং আকয়কে নিয়ে প্রথম ধার্মিক সফর। তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল ভাইরাল ভিডিওটি। যেখানে, তারকা জুটির ভক্তি ও বিশ্বাস দেখে আবেগপ্রবণ হয়ে যান খোদ প্রেমানন্দ মহারাজ।কাজের ফ্রন্টে, অনুষ্কা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। ২০২২ সালে, অভিনেত্রী তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবিল খান অভিনীত কালা ছবিতে একটি ক্যামিও করেছিলেন। তাকে পরবর্তীতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক, চাকদা ‘এক্সপ্রেস-এ দেখা যাবে। তবে ছবি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক