চমক! বিরাট-অনুষ্কার দেহরক্ষীর বেতন শুনলে লজ্জা পাবে বড় বড় সংস্থার CEO-রাও

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি বিরাট-অনুষ্কা। তাঁদের দেহরক্ষীর নাম প্রকাশ সিং, যিনি সোনু নামে বেশি পরিচিত। দীর্ঘদিন ধরে অনুষ্কার দেহরক্ষী তিনি। বিয়ের পর বিরাটের নিরাপত্তাও দেন সানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবন বড়ই বিচিত্র। সাধারণ মানুষের মতো আরামে ঘোরাফেরা করার জো নেই তাঁদের। রাস্তায় বেরোলেই ভক্তরা ঘিরে ধরে, শুরু হয়ে যায় সেলফি তোলার ধুম। আর ভক্তদের উত্তেজনার বশে তখন রাস্তাঘাটে শুরু হয় বিক্ষোভ। পুলিশরাও রীতিমতো হিমশিম খেয়ে যান। তাই প্রতিনিয়ত তারকাদের নিরাপত্তা দেয় তাঁদের বডিগার্ডরা। যাঁরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারকাদের নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করে থাকেন। আর যেমন কাজ তেমনি রোজগার। হ্যাঁ, তারকাদের তো দূর, তাঁদের বডিগার্ডদের বেতন শুনলে লজ্জায় হার মানবে আচ্ছা আচ্ছা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। আজ জানাবো, দেশের অনবদ্য ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার বডিগার্ডের বেতনের কথা, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

বিশ্বের অন্যতম পাওয়ারফুল দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ক্রিকেট ও অভিনয়ের মিল হওয়ার আরেকটি পারফেক্ট উদাহরণ তাঁরা। ৬ বছরের দাম্পত্য জীবনের এখন দুই সন্তানের বাবা-মা বিরুষ্কা জুটি। মাঝে শোনা গিয়েছিল, অভিনয়ে আর ফিরবেন না অনুষ্কা শর্মা। তাঁর শেষ ছবি ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ এখনও মুক্তির অপেক্ষায়। লন্ডনে নাকি তাঁরা স্থায়ী হবেন। যদিও এখন বিরাট-অনুষ্কা দেশেই রয়েছেন। খেলার জন্যে বেশির ভাগ সময় বিদেশেই থাকতে হয় বিরাট কোহলিকে। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি বিরাট-অনুষ্কা। তাঁদের দেহরক্ষীর নাম প্রকাশ সিং, যিনি সোনু নামে বেশি পরিচিত। দীর্ঘদিন ধরে অনুষ্কার দেহরক্ষী তিনি। বিয়ের পর বিরাটের নিরাপত্তাও দেন সানি। ২০১৭ সালে বিরাটের সঙ্গে অনুষ্কার বিয়ের আগে সোনু অনুষ্কার সঙ্গে ছিলেন।

এখন তিনি বিরুষ্কার পরিবারের একটি অংশ। জানেন কী, তাঁর বার্ষিক বেতন কত, শুনলে পরেই চমকে যেতে বাধ্য আপনি! সোনুর বার্ষিক বেতন, ১.২ ​​কোটি টাকা, যা ভারতের অনেক কোম্পানির সিইওর থেকে অনেক বেশি। অনুষ্কা শর্মা এবং বিরাটকে প্রায়শই সোনুর সঙ্গে দেখা যায়। তাঁরা সোনুর জন্মদিনও উদযাপন করেন। জিরো ছবির সেটে অনুষ্কা তাঁর দেহরক্ষী সোনুর জন্মদিন উদযাপন করেছিলেন। যা ভক্তদের দ্বারা খুব প্রশংসিত হয়েছিল। অনুষ্কার গর্ভাবস্থাতেও, সোনুকে তার পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে এবং কাজের জন্য জনসমক্ষে বের হওয়ার সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে। শুধু তাই নয়, তাদের বাচ্চাদেরও রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল