সংসার ভাঙছে রহমানের, বিয়ের ২৯ বছর বাদে বিচ্ছেদের সিদ্ধান্ত স্ত্রী সায়রার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে গত মাস কয়েক ধরেই বিচ্ছেদের মরসুম চলছে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীর ঘর ভেঙেছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী সঙ্গীত পরিচালকের সঙ্গে সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছেন তাঁর স্ত্রী সায়রা বানু। দীর্ঘদিন ধরেই দু’জনের সম্পর্কে ফাটল চওড়া হচ্ছিল। শেষ পর্যন্ত কাদা ছোড়াছুড়ি না করে সম্মতিক্রমেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সায়রার আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অস্কার জয়ী’ পরিচালকের সঙ্গে আর একই ছাদের তলায় থাকতে চান না তাঁর মক্কেল। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকা সত্ত্বেও, রহমান এবং তাঁর স্ত্রী মনে করেন যে একসাথে থাকা আর সম্ভব নয়। ক্রমবর্ধমান টানাপোড়েন তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, যা মেটানো সম্ভব নয়।’

মুখচোরা ও লাজুক স্বভাবের মানুষ হিসাবেই পরিচিত দুনিয়া কাঁপানো সঙ্গীত পরিচালক এ আর রহমানের। দক্ষিণের বিখ্যাত পরিচালক মনিরত্নমের ‘রোজা’ ও ‘বম্বে’ ছবির সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। মা তুঝে সালাম, ও হমদম সুনিয়ো রে, তেরে বিনা বেসওয়াদি রাতিয়াঁর মতো গানের সুরস্রষ্টা তিনিই। স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য অস্কার পুরস্কার পান। অনেকেই এ আর রহমানকে ভারতের অন্যতম সেরা সুরকার হিসেবে মনে করেন। ১৯৮৯ সালে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লা রাখা রহমান হিসাবে পরিচয় লাভ করেন বিখ্যাত সঙ্গীত পরিচালক।

সঙ্গীত পরিচালক হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জনের পরে ১৯৯৫ সালে দক্ষিণী অভিনেতা রাশিন রহমানের আত্মীয়া সায়রা বানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এআর রহমান। তাঁদের তিন সন্তানও রয়েছে। ওই তিন সন্তান হল খাতিজা, রহিমা, আমিন। এর আগে সিমি গ্রেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করেছিলেন যে তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে কিছু মতবিরোধ রয়েছে। যদিও তাঁরা বুদ্ধিমত্তার সঙ্গেই সেই সঙ্ঘাত এড়িয়ে যান। ওই সাক্ষা‍ৎকারে রহমান জানিয়েছিলেন যে, সায়রা তাঁর পছন্দ ছিলেন না। তিনি নিজের জন্য মনের মতো মেয়ে খুঁজছিলেন। ব্যর্থ হয়েই মা-কেই পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। মা-ই পছন্দ করেছিলেন সায়রাকে। ২৯ বছর বাদে ফের আলাদা হয়ে যাচ্ছে দুজনের জীবন।

চাটনি-রুটি কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ