এবার আবিরের সঙ্গে জুটিতে সৌরভ, কোথায় একসঙ্গে দেখা যাবে তাঁদের?

বড়পর্দার 'ব্যোমকেশ'-এর বার্তা, তিনি এ বার সৌরভের জুটি। দুজন মিলে নতুন কিছু করতে চলেছেন। আবির জানিয়েছেন, উৎসব শেষ হলেও এখনও ছুটির আমেজ কাটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলা থেকে অভিনয়, পোশাকের ব্র্যান্ড, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, সবথেকে এখন তাঁর অবাধ বিচরণ। ‘দাদাগিরি’-তে সঞ্চালনার দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। তাই হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া ‘দাদাগিরি’, ভাবাই যায় না! বুঝিয়ে দিয়েছেন, শুধু ক্রিকেটের ২২ গজের মধ্যেই তিনি সীমাবদ্ধ নন, মানুষকে বিনোদন দিতেও তিনি বদ্ধ পরিকর। বলা চলে, এখন ধারাবাহিকের প্রথম দুই চ্যানেলেও রাজত্ব করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দাদাগিরি বহুদিন হল শেষ হয়েছে, তাহলে এখন নতুন কি দেওয়ার আছে তাঁর? জল্পনা চলছে, আগামী প্রকল্পে তিনি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে পারেন।

হ্যাঁ, তাতে সায় দিয়েছেন আবিরও। বড়পর্দার ‘ব্যোমকেশ’-এর বার্তা, তিনি এ বার সৌরভের জুটি। দুজন মিলে নতুন কিছু করতে চলেছেন। আবির জানিয়েছেন, উৎসব শেষ হলেও এখনও ছুটির আমেজ কাটেনি। তাই এখনও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আছে। তাই সময় নষ্ট করে অবসরকে রঙিন করার জন্যে কিছু করতে হবে। নতুন কি করা যায় বলুন তো? আর তখনই আবিরকে পরামর্শ দিতে হাজির হন সৌরভ। পুজো থেকে পেটপুজো, সবটাই তাঁদের আলোচনায় উঠে আসে। উৎসবের সময় অনেক বাইরে খাওয়াদাওয়া হয়েছে। তাই এবার ঘরের খাবারে ফেরার কথা মনে করিয়ে দিলেন আবির ও সৌরভ জুটি। আর তা নিয়েই জল্পনা। তবে কী এবার তাঁরা রান্নার বিজ্ঞাপনী ছবি এবং মুখ হয়ে উঠতে চলেছেন? যদিও পুজোর আগেই একটি ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে যোগ দিয়েছিলেন আবির সৌরভ। আসলে, তাঁরা দুজনেই বাংলার নামকরা ব্যক্তিত্ব। উভয়েই খ্যাতনামী।

উভয়েরই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। তাই তাদের এই জুটি মহিলামহল কে আকৃষ্ট করবে, সেটাই হয়তো ভেবেছেন নির্মাতারা। তবে এ বার আবীরকে সঙ্গী করে কী করতে চলেছেন সৌরভ, তা জানতেই এখন মরিয়া ভক্তরা। এদিকে এখন নিজের বায়োপিকের প্রস্তুতি করছেন সৌরভ। যে চরিত্রে অভিনয়ের কথা রাজকুমার রাওয়ের। এই মুহূর্তে তিনি তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়। তার পরেই তিনি কলকাতায় চলে আসবেন। উঠবেন সৌরভের বাড়িতে। ‘মহারাজ’-কে ভাল করে চিনে তাঁর আত্মজীবনীর জন্য নিজেকে তৈরি করবেন বলে খবর। পাশাপাশি স্টার জলসার ‘বাংলা বিগ বস্‌’-এর সঞ্চালনাও করবেন সৌরভ, সেটাও খবরে রয়েছে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে