মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

করোনামুক্ত হওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। ২০২১ সালের ১৯ মে মা অদিতি সিংহকে হারিয়েছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। গায়কের মায়ের মৃত্যুর ৫ বছর পার।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনামুক্ত হওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। ২০২১ সালের ১৯ মে মা অদিতি সিংহকে হারিয়েছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। গায়কের মায়ের মৃত্যুর ৫ বছর পার। ভুবনজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও ব্যক্তিগত জীবনকে কখনই লাইমলাইটে আনেন না অরিজিৎ। লোক চক্ষুর আড়ালেই রাখতে ভালবাসেন তিনি। সর্বদা সাদামাটা থাকতেই ভালবাসেন তিনি। তাঁর স্ত্রী কোয়েলও একই রকম মানুষ। স্বামীর এত নাম-যশ থাকা সত্ত্বেও লাইমলাইট থেকে দূরেই থাকেন তিনি।

যাই হোক, ২০২১ সালে মাকে বাঁচানোর জন্যে অনেক চেষ্টা করেছিলেন গায়ক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয়েছে অদিতি সিংহের। আজ অরিজিতের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এমন আবহেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ছবি। গায়কের ভক্তের শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, চারিদিক রজনীগন্ধা দিয়ে সাজানো সিংহ পরিবার। মাঝে রাখা গায়কের মায়ের ছবি। জানা গিয়েছে, অদিতি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়ির আশে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন অরিজিৎ এবং গায়কের পরিবার।

উল্লেখ্য, ২০২১ সালে সেরিব্রাল স্ট্রোকে হাসপাতালেই মৃত্যু হয়েছে অরিজিতের মায়ের। অরিজিতের মায়ের অসুস্থতার কথা প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন এক স্বেচ্ছাসেবী সুদেষ্ণা গুহ। এ নেগেটিভ রক্তের প্রয়োজন গায়কের মায়ের, এমনই একটি পোস্ট করেছিলেন তিনি। নেটমাধ্যম থেকেই গায়কের ভক্তরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। রক্ত জোগাড়ও হয়ে যায়। সেই সময়ে কলকাতায় ছিলেন না অরিজিৎ। কিন্তু ফোনে ফোনে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়কের মা। ‘ইকমো’র সাহায্য দিয়েও কিছু হয়নি। পরে যারা অরিজিতের মায়ের রক্তের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানান গায়ক।

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা