নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি নন্দীগ্রাম: নন্দীগ্রামে চলল বুলডোজার। সেচ দফতরের জমি দখল করে দীর্ঘদিন ধরে চারটি পরিবার বসবাস করছিল। অবশেষে হাইকোর্টের(High Court) নির্দেশে বুলডোজার(Buldozar) দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল এই দখলদারদের ঘরবাড়ি।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বয়াল২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খন্ড জলপাই এলাকায় ৩০ থেকে ৩৫ বছর স্থায়ীভাবে বসবাস করে আসছে চারটি পরিবার।হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দফতরের বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই চারটি অবৈধ নির্মাণ ভাঙা হল।এতদিন বসবাস করা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটাবে তা বুঝে উঠতে পারছে না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন, কোনভাবে নোটিস না দিয়ে সোমবার বিকেলে নন্দীগ্রাম থানার(Nandigram P.S.) আধিকারিক এসে মৌখিক ভাবে বলে যান।

এরপর ২৪ ঘন্টা সময়ও দেওয়া হয়নি।তারপর মঙ্গলবার দুপুরে বুলডোজার নিয়ে এসে সব ভেঙে দেয়। গৃহহারা হতে হয় তাঁদের। সেচ দফতরের এক আধিকারিক বলেন, যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল এই পরিবারগুলি,ওই জায়গাটি সেচ দফতরের অধীনে ।ওনাদের বার বার নোটিশ দেওয়া সত্বেও স্থানান্তর না হওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে অবশেষে মঙ্গলবার দুপুরে এই বাড়িগুলো ভাঙা হল। এখন দেখার সদ্য গৃহহারা এই পরিবারগুলো কোথায় গিয়ে বসবাস করে। এই অভিযানে যাতে কোন রকম অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল।

এদিকে,হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরসঞ্জীব পট্টনায়কের বাড়ি হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা নগরে।স্থানীয় একটি সরকারি স্কুলে শিক্ষকের চাকরি করতেন।প্রথম থেকেই ডানপন্থী পরিবার।২০১২ সালে সঞ্জীব বাবুর মা ছিল কাউন্সিলর। ২০১৭ থেকে ২০২২ সঞ্জীব পট্টনায়েক নিজে কাউন্সিলর ছিলেন।মা এবং নিজে কাউন্সিলর হওয়ার পর থেকেই উল্কা গতিতে উত্থান হয়েছে এই পরিবারের। এলাকাবাসীর অভিযোগ একাধিকবার পরিবার নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন। কারখানাতে শ্রমিক নিয়োগের বিনিময়ে মোটা টাকা রোজগার করেছেন। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৭ সালে কাউন্সিলর হওয়ার পরেই চার তলা বাড়ি তৈরি শুরু করেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়েক। ২০১৯ সাল থেকে বাড়ি ভাড়া দিতে শুরু করেন। স্বামী স্ত্রী কন্যার জন্য বরাদ্দ রয়েছে চারতলার একটি ফ্ল্যাট। মাঝেমধ্যে প্রাক্তন কাউন্সিলর এসে ওই ফ্ল্যাটে থাকেন। ওই নতুন বাড়ি থেকে একটু দূরেই রয়েছে পারিবারিক দোতলা পাকা বাড়ি। এছাড়াও একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।কিভাবে এত বড় বাড়ি এবং বিদেশ ভ্রমণের টাকার উৎস কি? সবই তদন্ত চায় স্থানীয় বাসিন্দাদের একাংশ।

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক