আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

আইপিএলের পরেই বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। বহুদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের পরেই বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। বহুদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। যদিও দেশে থাকলে তিনি সিনেমার নানা ইভেন্টে যোগ দেন। কিন্তু অভিনয়ে দেখা যায়না। এছাড়া আইপিএলের মরসুমে তাঁকে দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। কারণ আইপিএলের টিম পাঞ্জাব কিংসের মালকিন তিনি। তাই দলকে উৎসাহ দিতে প্রতিটি ম্যাচে অভিনেত্রীকে দেখা যায়।

মাঠে থেকে দলের খেলোয়াড়দের তিনি উৎসাহ দেন। তাহলে কবে অভিনয়ে ফিরবেন তিনি? জানা যাচ্ছে, IPL-এর পরেই অভিনয়ে কামব্যাক করছেন প্রীতি। তাঁকে অ্যামাজন এমজিএম স্টুডিওসের আসন্ন রোমাঞ্চকর অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘ভাইব’-এ দেখা যাবে। যেখানে তিনি কুনাল খেমুর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন। আগামী ১৮ সেপ্টেম্বর ‘ভাইব’-এর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির পরিচালক কুনাল খেমু। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্পর্শ শ্রীবাস্তব এবং নবাগতা বংশিকা ধীর। ছবিটি দুই বন্ধুকে কেন্দ্র করে নির্মিত, যাদের সাধারণ জীবন হঠাৎ করেই পাল্টে যায়।

 

উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মঙ্গলবার ছবির ঘোষণা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন, ‘হাই সবাই, ১৮ সেপ্টেম্বর দারুণ একটা ভাইব হবে। খুব শীঘ্রই আপনাদের কাছের কোনও থিয়েটারে দেখা হচ্ছে।’ তবে এই ছবির পাশাপাশি কুণালের হাতে ‘গোলমাল ৫’ও রয়েছে। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অজয় ​​দেবগন, অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি , তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং শারমান যোশিকে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি উটি থেকে শুটিংয়ের একটি ঝলক সামনে এসেছিল। ছবির পরিচালক রোহিত শেট্টি।

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ, জারি জরুরি অবস্থা

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?