‘বন্ধু জীবন থেকে বাবা মা’ বিচ্ছেদের জল্পনা উড়িয়ে বন্ধুত্ব দিবসে সৃজাকে শুভেচ্ছা অর্জুনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বেশকিছু দিন ধরে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল সৃজা ও অর্জুনের বিচ্ছেদের জল্পনা। সামাজিক মাধ্যমে সৃজা নাকি অর্জুনের ছবিও মুছে দিয়েছিলেন। সেই নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছিল। তবে বন্ধুত্ব দিবস আসতেই সব জল্পনা তুড়ি মেরে উড়িয়ে দিল অর্জুন সৃজা। স্ত্রী সৃজাকে শুভেচ্ছা জানাতে ভোলে নি অর্জুন। স্ত্রী সৃজাকে মনে করিয়ে দিলেন আজ থেকে বেশ কিছু বছর আগের অতীত। স্ত্রীর সঙ্গে যে আজও তাঁদের বন্ধুত্বও বজায় রয়েছে তা বুঝিয়ে দিলেন অভিনেতা।

বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে জানালেন, ‘তাঁর জীবনকে আরও সহজ করে তুলেছেন তাঁর প্রিয় বন্ধুরা। জীবনকে আনন্দে ভরিয়ে তুলেছেন এই মানুষগুলো।জীবনের কঠিন সময়গুলোতেও সুখে দুঃখ পাশে পেয়েছেন বন্ধুদের। এই মানুষগুলে ভুল হলে সমালোচনা করে আবার তাঁরাই প্রশংসায় ভরিয়ে দেয়।’

অন্যদিকে স্ত্রী সৃজাকে আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন। তাঁর পোস্টে অভিনেতা জানিয়েছেন, ‘এজি স্কুলের ক্যাম্পাস থেকে শুরু আজ তাঁরা এখন এক মিষ্টি মেয়ের বাবা-মা।’ একইসঙ্গে দাদা গৌরবের জন্য লিখলেন, ‘একসময় ন্যাপি পরতাম একসঙ্গে, আর এখন পিতৃত্ব উপভোগ করছি @gauravchakrabarty’।

টেলিভিশন পর্দায় অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অর্জুন। তবে আপাতত তাঁর আসন্ন ছবি নিয়ে কোন কিছু জানা যায় নি। স্বামী স্ত্রীর মধ্যে নাকি আর বনিবনা নেই। বিচ্ছেদের জল্পনার মাঝেই তবে বন্ধুত্ব দিবসে অর্জুন আরও একবার প্রমাণ করলেন, মোটেও ভাঙন ধরেনি তাঁর সুখী দাম্পত্যে। ফের সামাজিক মাধ্যমে অর্জুনকে ফলো করেছেন সৃজা।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের