পরিশ্রমী, পারদর্শী ছিল অর্পিতা! তবুও কেন এমন করল, রানার পোস্ট ঘিরে তুমুল শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে কলকাতা উত্যক্ত এসএসসি কেলেঙ্কারি নিয়ে। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের চরম কেস খেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে এসএসসি দুর্নীতির ছোবল পড়েছে বিশিষ্ট অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের শরীরেও। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে স্বীকৃত অর্পিতা এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও পার্থ-অর্পিতা দুজনেই এখন ইডি-র হেফাজতে। তবে অর্পিতা একজন মডেল অভিনেত্রী হলেও তাঁর অভিনয়ের পরিসর তেমন ছিলনা বললেই চলে। জিৎ, প্রসেনজিৎ,স্বস্তিকার মতো একাধিক প্রথমসারির টলি অভিনেতাদের সঙ্গে কাজ করলেও অর্পিতাকে টলিউডের অনেকেই চেনেন না। কিন্তু ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ নাম-ডাক। আর তাতেই কি কোটি কোটি রোজগার তাঁর?

হ্যাঁ, কয়েকদিন ধরেই চলছে কোটি গননা, সেখানেই অর্পিতার ‘যকের ধন’ দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ইডি অফিসারদের। শুধু কোটি কোটি টাকা নয়, কিলো কিলো সোনার গয়নাও উদ্ধার হয়েছে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে। সঙ্গে খোঁজ মিলেছে, তাঁর বিপুল স্থাবর সম্পত্তিরও। কয়েকদিন ধরেই পার্থ-অর্পিতার ঘনিষ্ঠ সম্পর্ক সোশ্যালবাসীদের মজার রসদ যুগিয়েছে। এর মাঝেই শনিবার রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি পুরোনো ছবি শেয়ার করে দীর্ঘ ফেসবুক পোস্ট করলেন টলিউডের স্বনামধন্য প্রযোজক রানা সরকার। যিনি কিনা টলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। ছবিতে দেখা যাচ্ছে, অর্পিতার পরনে আটপৌরে শাড়ি, স্নিগ্ধ-সাবেকি চেহারা। বোঝাই যাচ্ছে, ২০১৪ সালে রাণা সরকারের প্রযোজনায় তৈরি ‘ব্যোমকেশ বক্সী’ সিরিজের ‘কহেন কবি কালিদাস’ গল্পের একটি দৃশ্য এটি।

অর্পিতার এই ছবিটি শেয়ার করে রাণা সরকার লেখেন, ‘রীতিমত অডিশন দিয়ে কাস্টিং করা হয়েছিল ওকে… ওড়িয়া ছবির প্রতিষ্ঠিত এক অভিনেত্রী, পরিশ্রমী, অভিনয়ে পারদর্শী মেয়েটি…শুধুমাত্র অভিনয় পেশা থেকেই অনেক কিছু পাওয়ার ছিল ওর, কিন্তু হারিয়ে গেলো এই জগৎ থেকে, হয়তো নিয়তির টানে। এরকম বহু অর্পিতা লুকিয়ে আছে আমাদের মধ্যে, সমাজ এদের আসল প্রতিভা থেকে দূরে সরিয়ে দিয়েছে, শুধু যে টাকা পয়সার লোভ সেটা না কিন্তু আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা এটার অন্যতম কারণ বলে মনে হয়। খিল্লি আপনি করুন, মিম বানান, রাজনৈতিক বিশ্লেষণ করুন, কিন্তু একজন শিল্পী তাঁকে বাঁচিয়ে রাখা অথবা বিচার করার দায়ভার ইডি/সিবিআই-এর না, আমাদের সমাজের… ভেবে দেখবেন।’

আর প্রযোজকের এই পোস্ট ঘিরে তুমুল শোরগোল ফেসবুকে। কেউ কেউ প্রযোজককে আক্রমণ করে লিখেছেন, ‘এরকম একটা ঠকবাজ কুরুচিকর মহিলাকে ডিফেন্ড করছেন কেন?’ আবার কেউ সরাসরি লিখেছেন, ‘জেল থেকে বের হলে রিয়ার সঙ্গে একেও নায়িকা করে সিনেমা বানান। রুপাঙ্করের গান অবশ্যই চাই।’ এমন মন্তব্যের পালটা জবাবে রানাও জানিয়েছেন, ‘ভালো সাজেশন’।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের