ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে মুসলিম পোশাকে নামাজ পাঠ! নিন্দুকদের সোজা-সাপ্টা জবাব শানের

আমরা একটি প্রগতিশীল জাতি, কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব ধর্মের চেয়ে অন্য ধর্ম ও ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখতে না পারি, তাহলে আমরা কোনো অগ্রগতি করতে পারব না।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এবার সোশ্যাল মিডিয়ার তীব্র কটাক্ষের মুখে পড়লেন জনপ্রিয় গায়ক শান। তাঁর অপরাধ হিন্দু হয়েও কেন তিনি মুসলমানদের পোশাক পরে নামাজ পড়ছেন। হিন্দু-মুসলিম বিরোধ চলছেই। এটা যেন থামার নাম নেই। এবার ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে সাইবারবাসীদের কটাক্ষের মুখে শান। দিন দুয়েক আগে ভক্তদের ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগ প্রকাশ করেন গায়ক। ছবিটি ছিল, তিন বছর আগে গায়কের একটি মিউজিক ভিডিও থেকে তোলা স্ক্রিনশট, যার নাম ‘করম কার দিন’। উল্লিখিত ছবিতে, শানকে ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরে মসজিদে নামাজ পড়তে দেখা যায়। ব্যস ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই গায়ককে একেবারে ঘিরে ধরেন নেটিজেনরা।

এমনকী তিনি একটি ইনস্টাগ্রাম লাইভ করতে এলেও শানকে নানারকম কুমন্তব্য করেন নেটিজেনরা, যাতে যথেষ্ট বিরক্ত হন তিনি। এরপরেই হিন্দি এবং ইংরেজির মিশ্রণে শান লাইভে বলেন, “আমি কয়েকদিন পর লাইভে এসেছি। আজ ঈদ, পরশুরাম উৎসব ও অক্ষয় তৃতীয়া। আমি আমার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছিলাম। যা তিন বছর আগে করা একটি মিউজিক ভিডিওর স্ক্রিনশট, যেখানে আমি নামাজ পড়ছি, এটা দৃশ্যমান। আমি এখন একটি অনুষ্ঠানের জন্য ম্যাঙ্গালোরে এসেছি। আর আমার ছবি ঘিরে নানারকমের কুমন্তব্য, যা আমাকে খুবই বিরক্ত করছে। কেন, একজন হিন্দু হওয়া সত্ত্বেও, আমি মুসলমানদের পোশাক পরেছি, আমি এমন পোস্ট করেছি। আমি গোল্ডেন টেম্পলে গিয়েও ছবি তুলেছি, কিন্ত সেখানে তো আমাকে কেউ কোনো প্রতিক্রিয়া করেনি।”

তিনি আরও বলেন, “আমি এই বিষয়ে আরও কিছু বলতে চাই। যেকোনো ধর্মকে আমি যথাযথ সম্মান দিতে চাই, তাহলে এটি নিয়ে এমন সমস্যা কেন? আমরা একটি প্রগতিশীল জাতি, কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব ধর্মের চেয়ে অন্য ধর্ম ও ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখতে না পারি, তাহলে আমরা কোনো অগ্রগতি করতে পারব না। আমি চাই মানুষ এসব নিয়ে ভাবুক। আমি একজন হিন্দু এবং ব্রাহ্মণ, কিন্তু আমিও একজন ব্যক্তি এবং আমি একজন ভারতীয়।” তবে নেটপাড়ার একাংশ শানের বিরোধিতা করলেও ভক্তরা শানের ফরোয়ার্ড এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় মুগ্ধ হয়েছেন। 

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ