‘Animal’-এর শেষেই সিক্যুয়ালের ইঙ্গিত, কবে থেকে শুরু ছবির শুটিং’?

বর্তমানে, চলচ্চিত্র নির্মাতা আগামী কয়েক মাসে প্রভাসের সঙ্গে তাঁর কপ থ্রিলার, 'স্পিরিট'-এর শুটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সন্দীপের দেওয়া প্লটলাইনের উপর ভিত্তি করে সিক্যুয়েলের স্ক্রিপ্ট তৈরি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি রিলিজ হয়ে গিয়েছে তাও ২ মাস হয়ে গেল। তাও ছবির প্রশংসা সকলের মুখে মুখে ঘুরছে। হ্যাঁ, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘Animal’-এর সাফল্য এখন মাইলফলক অর্জন করেছে। শাহরুখের পাঠান, জওয়ানের রেকর্ড ভাঙতে না পারলেও বিশ্বব্যাপী সাড়ে ৯০০ কোটি ছুঁয়েছে এই ছবি। ছবিতে রণবীরের মারাত্মক অভিনয়, ববি দেওলের কামব্যাক, রণবীর-তৃপ্তির দুর্দান্ত রসায়ন রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল দর্শক হৃদয়ে। তবে ছবির সিক্যুয়ালের একটি ইঙ্গিত নির্মাতারা ছবির শেষেই দিয়েছিলেন। আর তারপর থেকেই ভক্তরা উত্তেজনায় একেবারে লাফাচ্ছে।

এবার এল ছবির সিক্যুয়ালের বিরুদ্ধে বড়সড় আপডেট। ২০২৫ সালে মুক্তি পেতে পারে Animal park। ‘অ্যানিমাল’-এ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, তৃপ্তি দিমরি এবং ববি দেওল। তবে মনে হচ্ছে, ছবির সিক্যুয়েলের কাজ শুরু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মিড-ডে-র সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ঘনিষ্ঠ সূত্রগুলি প্রকাশ করেছে যে, সিক্যুয়ালটির লেখার কাজ ফেব্রুয়ারিতে শুরু হবে। বর্তমানে, চলচ্চিত্র নির্মাতা আগামী কয়েক মাসে প্রভাসের সঙ্গে তাঁর কপ থ্রিলার, ‘স্পিরিট’-এর শুটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সন্দীপের দেওয়া প্লটলাইনের উপর ভিত্তি করে সিক্যুয়েলের স্ক্রিপ্ট তৈরি হবে।

সূত্রটি আরও প্রকাশ করেছে যে, ইতিমধ্যেই ‘অ্যানিমেল পার্ক’-এর মৌলিক কাঠামোটির প্রথম অংশটির লেখা হয়ে গিয়েছে, দ্বিতীয় অংশটি রণবীর কাপুরের চরিত্র (রণবিজয়) এবং তার চেহারার উপর ফোকাস করবে। দ্বিতীয় কিস্তিতে রণবিজয়ের সঙ্গে রশ্মিকা মান্দানার চরিত্রের (গীতাঞ্জলি) সম্পর্ক এবং তার ছেলের সঙ্গে তাঁর সম্পর্কও দেখানো যাবে। রণবীর কাপুর শুধুমাত্র আগামী বছর ‘অ্যানিমেল পার্ক’-এ ফোকাস করবেন।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়