টুকটকে লাল পোশাকে মুড়ে প্রথমবার সাংবাদিক সম্মেলনে সুহানা, ঘোষণা নতুন সফরের

ডেবিউ-এর সেই এত বড় সাফল্য বাদশা পুত্রের, যা দেখে মুগ্ধ অনুরাগীরা। জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেবিউ-এর আগেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর! হ্যাঁ, দিন কয়েক ধরেই চর্চায় রয়েছেন শাহরুখ খান কন্যা সুহানা খান। বিউটি ব্র্যান্ড ‘Maybelline’ এর অফিসিয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সুহানা। ডেবিউ-এর সেই এত বড় সাফল্য বাদশা পুত্রের, যা দেখে মুগ্ধ অনুরাগীরা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। পাশাপাশি থাকবেন অমিতাভ নাতি অগস্ত্য নন্দা এবং বনি-শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুরও। গতবছরই এই ঘোষণা হয়ে গিয়েছে। ব্র্যান্ড এনডোর্সমেন্ট চুক্তিতে স্বাক্ষর করার পরেই মঙ্গলবার একটি ইভেন্টে যোগ দেন সুহানা। যেখানে প্রসাধনী ব্র্যান্ডের ‘স্কোয়াড’ সদস্যদের মধ্যে একজন হিসাবে ঘোষণা করা হয় সুহানাকে।।

ইভেন্টটি সুহানা খানের প্রথম অফিসিয়াল মিডিয়া উপস্থিতি। বর্তমানে ইনস্টাগ্রামে পাপারাজ্জিদের অ্যাকাউন্টে ঘুরে বেড়াচ্ছে সুহানার একাধিক ভিডিও। এদিন এই ইভেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সুহানা। সুহানার ভক্তরাও তাঁর বড় লঞ্চের জন্য উচ্ছ্বসিত, প্রথমবার সুহানাকে প্রকাশ্যে কথা বলতে দেখে অনেকেই বলেন, “যাও মেয়ে…এবার বিদ্বেষীদের উপেক্ষা কর।” অনুষ্ঠানে, সুহানা বলে যে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে তিনি খুব সম্মানিত বোধ করছেন। তবে সুহানা ছাড়াও, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, এমটিভি সুপার মডেল অফ দ্য ইয়ার একশা জেরুং এবং গায়িকা অনন্যা বিড়লাকেও নতুন মুখ হিসাবে ঘোষণা করা হয়। এদিন সুহানাকে একটি টুকটুকে লাল আউটফিটে লাস্যময়ী দেখাচ্ছিল। সুহানা, নিউইয়র্কে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন।

সম্প্রতি, সুহানা খান একটি বিতর্কের মুখে পড়েছিলেন। আম্বানির এনএমএসিসি উদ্বোধনী অনুষ্ঠানে অনুশা দান্ডেকারের সাক্ষাৎকারের সময়ে সুহানার মা গৌরী, তাঁকে ইন্টারভিউ দেওয়ার অনুমতি না দেওয়ার কারণে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সুহানাকে অনুশার সঙ্গে কথা বলতে না দেওয়ায় গৌরীকে অভদ্র বলে অভিহিত করেছেন। অন্যরা গৌরী এবং সুহানাকে বাইট দিতে বাধ্য করার জন্য অনুশাকে নিন্দা করেছেন। 

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!