চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাস্কানিতে বেবিমুন সোনম-আনন্দের, চলল ভুঁড়িভোজ

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানধারণের খবর সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পর থেকেই একের পর এক ছবি সামনে এনেছেন অনিল কন্যা সোনম কাপুর। লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাঁর সংসার। প্রথম দিন যখন মেটারনিটি ফটোশুটের ছবি প্রকাশ্যে এল তাঁর তখন কালো পোশাকে ধরা দিয়েছিলেন সোনম। একা নন, সেই ছবিতে দেখা গিয়েছিল তাঁর স্বামী আনন্দ আহুজাকেও। বেশ কিছুদিন আগেই আবার কালো পোশাকে মিরর সেলফি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন তিনি।  এবার স্বামীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেছেন সোনম। বলাবাহুল্য বেবিমুনে ভালো সময় কাটাচ্ছেন তাঁরা।

প্রথমবার মা-বাবা হওয়ার মুহূর্তকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন এই জুটি। বর্তমানে টাস্কানিতে ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন তাঁরা। আর এই বিশেষ সময়ে হবু মায়ের শরীরে বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আসে খাওয়া-দাওয়াতেও নানা পরিবর্তন। সোনমের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। স্বামীর সঙ্গে একটি ক্যাফেতে গিয়েছিলেন সোনম। সেখানেই ওয়াইন এর পরিবর্তে তার হাতে দেখা গেল হাতে অরেঞ্জ জুসের গ্লাস। তাতেই চুমুক দিচ্ছেন আনন্দ পত্নি। অন্যদিকে স্বাস্থ্য সচেতন হয়ে আনন্দকে দেখা গিয়েছে অন্য কোনও পাণীয় নয় বরং জলের গ্লাসে চুমুক দিতে। সঙ্গে টেবিল সাজানো রয়েছে ভিন্ন স্বাদের পাস্তা ও কেকে।

আসলে আমাদের যে কোন অনুষ্ঠানে আনন্দ উদযাপনের জন্য কেক প্রয়োজন। কিন্তু কখনও কখনও একটি সুন্দর মুহূর্ত উদযাপনের জন্য সুন্দর একটি কেকই যথেষ্ট। এরকমভাবেই সাদা গোলাপি এবং সবুজ ক্রিমের আস্তরণ ও সুন্দর টপিংস দেওয়া কেক দিয়েই টাস্কানিতে কাটানো বেবিমুন যে সোনমের অত্যন্ত সুমধুর কাটছে তা বলাই বাহুল্য। 

Published by:

Share Link:

More Releted News:

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

সলমান-শাহরুখের দেহরক্ষীদের বেতন কত? জানলে চমকে যাবেন আপনিও!

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ