বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

মাত্র তিনদিনেই ইতিহাস সৃষ্টি করল হলিউড চলচ্চিত্র 'ব্যাকরুমস'। গত শুক্রবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ছবিটি। আর রবিবারের মধ্যেই বিশ্বব্যাপী ১১৮ বিলিয়ন ডলার তথা ১১২৭ কোটি টাকারও বেশি আয় করে ফেলল ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র তিনদিনেই ইতিহাস সৃষ্টি করল হলিউড চলচ্চিত্র ‘ব্যাকরুমস’। গত শুক্রবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ছবিটি। আর রবিবারের মধ্যেই বিশ্বব্যাপী ১১৮ বিলিয়ন ডলার তথা ১১২৭ কোটি টাকারও বেশি আয় করে ফেলল ছবিটি। আর আজ, বুধবারের মধ্যে প্রায় ১৪০০ কোটির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা ছবিটির আয়। এর আগে এত দ্রুত কোনও হলিউড চলচ্চিত্র এতো আয় করতে পারেনি। ছবির এই চিত্তাকর্ষক আয়ের পেছনে রয়েছে ছবির দুর্দান্ত কাহিনী। ছবিটির পরিচালক কেইন পার্সনস, যার বয়স মাত্র ২০ বছর। এটাই তাঁর প্রথম ছবি। তাতেই বাজিমাত করলেন তিনি। চলচ্চিত্র ইতিহাসের সর্বকনিষ্ঠ নির্মাতা হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন।

কেইন আগে দর্শকদের কাছে একজন ইউটিউবার হিসেবে পরিচিত ছিলেন। এই ছবিটি নির্মাণের জন্যে কেইনের যাত্রাপথ কোনও সিনেমার কাহিনী থেকে
কম ছিল না। কোথা থেকে এবং কীভাবে এই ছবির আইডিয়া পেলেন তিনি? তাঁর এই ছবির জন্যে যাত্রাপথ ১৪ বছর বয়সে শুরু হয়েছিল। যখন সুপরিচিত আমেরিকান অভিনেতা, কৌতুক শিল্পী, ইউটিউবার নাথান বার্নেটের ‘ড্যাড ফিলস’ দেখেছিলেন। সিরিজটি আরও ভাল করে তোলার জন্যে নাথানকে পরামর্শ দিয়েছিলেন। যা নাথানকে অবাক করে দিয়েছিল। এরপর তিনি কেইনের সঙ্গে বেশ কয়েকটি ভিডিওতে কাজ করেন। কিন্তু বিশ্বব্যাপী ঝড় তোলা ‘ব্যাকরুমস’-এর আইডিয়া কীভাবে পেয়েছিলেন কেইন? তাঁর ছবিটি জনপ্রিয় ভৌতিক গল্প ‘ক্রিপিপাস্তা’ থেকে অনুপ্রাণিত। শপিং মল ও দোকানের পেছনের চিরপরিত্যক্ত, জনমানব হীন, ভুতুড়ে জায়গাগুলিকে কেন্দ্র করে আবর্তিত ‘ক্রিপিপাস্তা’র কাহিনী।

আরও পড়ুনঃ ২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমে এই ঘটনার একটি সিরিজ বানান, সেটি ইউটিউবে দিতেই ভাইরাল হয়ে যায়। এরপরেই তাঁর কাহিনীকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রাজি হন চলচ্চিত্র নির্মাতা শন লেভির প্রযোজনা সংস্থা। এরপর ‘স’, ‘ইনসিডিয়াস’ এবং ‘দ্য কনজ্যুরিং ইউনিভার্স’-এর মতো কাল্ট হরর চলচ্চিত্রের প্রযোজক জেমস ওয়ান তাঁর এই ছবিতে একজন প্রযোজক হিসেবে যোগ দেন। এরপর হলিউডের অন্যতম বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র পরিবেশক এ২৪-ও ‘ব্যাকরুমস’ সহ-প্রযোজনা করার সিদ্ধান্ত নেয়। অবশেষে চলচ্চিত্রটি মাত্র ১০ মিলিয়ন ডলার (প্রায় ৯৫ কোটি রুপি) বাজেটে নির্মিত হয়। আর এখন ইতিহাস সৃষ্টি করল কেইনের এই ছবি। গোটা বিশ্বব্যাপী বক্সঅফিসে ঝড় তুলেছে এই ছবি।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প