দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ‘বাহা’ সুদীপ্তা চক্রবর্তী

গতকাল অর্থাৎ ১৭ জানুয়ারি হয়ে গেল তাঁর বিয়ে, পাত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ স্বর্ণশেখর জোয়ারদার। পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে তিনি। পেশায় অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই বিয়ের মরসুম। বিয়ের মরসুম বলে কথা, টলিপাড়ায় বিয়ের সানাই বাজবে না, এ কোনও কথা হল! কিছুদিন আগেই নিজের বিয়ের কথা ঘটা করে জানিয়েছেন অভিনেত্রী রুশা। সঙ্গে এও জানিয়েছেন, বিয়ের পরেই ইঞ্জিনিয়ার স্বামীর হাত ধরেই বিদেশে পাড়ি দেবেন রুশা। সুতরাং ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টানছেন অভিনেত্রী। বিয়ের প্রস্তুতিও তুঙ্গে। এবার বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহার মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ তাঁর। আচমকাই রণিতা শো ছেড়ে দেওয়াতে সেই জায়গায় প্রতিস্থাপন করা হয় সুদীপ্তাকে। বাহার চরিত্রে রাতারাতি খ্যাতি পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

এরপরেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সুদীপ্তা। যার মধ্যে, ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’-সহ বহু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই মুহূর্তে সিরিয়ালকে বিদায় জানিয়ে ওয়েব সিরিজ এবং সিনেমার কাজেই ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই ধারাবাহিকে ফিরছেন তিনি। তার আগেই নতুন জীবনে প্রবেশ করলেন অভিনেত্রী। গতকাল অর্থাৎ ১৭ জানুয়ারি হয়ে গেল তাঁর বিয়ে, পাত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ স্বর্ণশেখর জোয়ারদার। পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে তিনি। পেশায় অভিনেতা।

মঙ্গলবার নৈহাটিতে বিয়ের অনুষ্ঠান ছিল সুদীপ্তার। শ্বশুরের পরিচালিত ছবি দিয়েই বড়পর্দায় হাতেখড়ি হতে চলেছে সুদীপ্তার। ছবির নাম, ‘একলা মেঘ’। দীর্ঘ দিনের সম্পর্ক স্বর্ণ ও সুদীপ্তার। অবশেষে দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের পরেও যে তিনি অভিনয় করবেন তা নিশ্চিত। অভিনয় ও গান ভালবাসেন দুজনেই, ঘুরতে ভালবাসেন। পাহাড়ি গ্রামে একটা ছোট্ট হোমস্টে রয়েছে তাঁদের। সময় পেলেই দুটিতে চলে যান। ২০২২ সালের জুন মাসে আংটিবদল হয়, আপাতত নতুন বছরে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক