বিয়ের চার মাসের মধ্যেই ‘গর্ভবতী’? জল্পনা উঠতেই কী প্রতিক্রিয়া ‘বালিকা বধূ’ অভিনেত্রীর?

চলচ্চিত্র মহলে নাটক চলতেই থাকে অনবরত! বিয়ের চার মাসের মধ্যে মা হতে চলেছেন অভিনেত্রী আবিকা গোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র মহলে নাটক চলতেই থাকে অনবরত! বিয়ের চার মাসের মধ্যে মা হতে চলেছেন অভিনেত্রী আবিকা গোর। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন আবিকা গোর। তাছাড়া একাধিক মিউজিক অ্যালবাম, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। ২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানিকে বিয়ে করেছেন তিনি। তাঁদের বিয়ে একটি রিয়েলিটি শোয়ে হয়েছিল। যা তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এবার গর্ভাবস্থার গুঞ্জনের জন্যে শিরোনামে এলেন অভিনেত্রী। সম্প্রতি আবিকা এবং মিলিন্দ একটি ব্লগ শেয়ার করেছিলেন।

সেখানে তিনি শীঘ্রই একটি সুখবর দেওয়ার ঘোষণা করেছিলেন। আর তাতেই গুঞ্জন উঠেছিল যে, অভিনেত্রী প্রেগন্যান্ট। বিয়ের চারমাসের মধ্যেই তিনি গর্ভবতী হয়েছেন। অবশেষে এই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, আবিকা তাঁর গর্ভাবস্থার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সব গর্ভাবস্থার খবর পুরোপুরি মিথ্যা। এরকম কিছুই হচ্ছে না। এছাড়া আরও কিছু খবর আছে। যা খুব শীঘ্রই আপনাদের জানাবো।’ আসলে দিন কয়েক আগে আবিকা এবং মিলিন্দ ইউটিউবে একটি খোলামেলা ব্লগ শেয়ার করেছিলেন। যেখানে তাঁরা নতুন করে শুরু করার কথা জমিয়েছিলেন। এবং উত্তেজনাপূর্ণ মাইলফলক স্পর্শ করার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘বড় কিছু ঘটতে চলেছে। এটি এমন একটি পরিবর্তন, যা আমরা কখনও কল্পনা করতে পারিনি। বা পরিকল্পনাও করিনি। যা আমাদের জীবন বদলে দিতে চলেছে।’ এরপরেই গুঞ্জন শুরু হয় যে অভিনেত্রী গর্ভবতী। কিন্তু বিয়ের চার মাসের মধ্যে তাঁর প্রেগনেন্সির গুঞ্জন শুনে অবাক হয়ে উঠেছিল সবাই। তবে এটি সম্পূর্ণ গুঞ্জন বলে জানালেন অভিনেত্রী। যদিও অভিনেত্রীদের প্রেগনেন্সি গুঞ্জন সবসময়ই চলে। কেউ ঢিলেঢালা পোশাক পরলে বা একটি ভুরি পেট দেখলেই তাঁদের প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। এই নিয়ে সোনাক্ষী সিনহাও বহুদিন ধরে প্রেগনেন্সির গুঞ্জনে রয়েছে। তবে প্রতিবারই তিনি এই গুঞ্জন উড়িয়েছেন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা