‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে শুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। গত ২০ অগস্ট তাঁরা নেপালে পৌঁছন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে শুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। গত ২০ অগস্ট তাঁরা নেপালে পৌঁছন। তার মধ্যেই নেপালে চরম প্রাকৃতিক বিপর্যয়। হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে গোটা নেপাল। নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান নামে। তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় তার আগে হয় ভূমিকম্প এবং তুষারধস। যার ফলে চরম বিপর্যয়ে পড়েছে নেপাল। জলের তোড়ে ভেসে গিয়েছে বড় বড় রাস্তাঘাট, নেপালের বহু গ্রাম। এখনও পর্যন্ত দেড়শো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। বিপর্যয়ের কবলে পড়েছেন হাজার হাজার বিদেশি পর্যটক। সস্ত্রীক আটকে পড়েছেন খরাজ মুখোপাধ্যায়ও। তাঁরা কেমন আছেন, চিন্তায় ঘুম উড়েছে কলকাতায় থাকা তাঁদের ছেলের। উদ্বিগ্ন অভিনেতার ভক্ত ও সহকর্মীরা। এমন আবহে নেপাল থেকে নিজের অবস্থার কথা জানালেন অভিনেতা।
একটি সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানালেন, পোখরাতে তাঁদের ছবির শুটিং চলছিল। যেটা দুর্ঘটনাস্থল থেকে অনেকটা দূর৷ সেখানেই শুটিং টিমের সঙ্গে আটকে পড়েছেন তিনি। প্রবল বৃষ্টির জন্যে শুটিং ক্যানসেল হয়েছ তাঁদের। এই মুহুর্তে ফেরার পথটাও জটিল৷ দুর্ঘটনাস্থল থেকে শুটিংস্থল অনেকটা দূরে থাকার কারণে তাঁরা নিরাপদে রয়েছেন। কিন্তু একপ্রকার আটকে রয়েছেন৷ কাঠমাণ্ডু থেকে তাঁর নির্ধারিত বিমান ধরার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে যাওয়ার রাস্তা ভাঙাচোরা, সেটা জলের তলায়৷ তাই এখন ঘুরপথে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছেন অভিনেতা ও তাঁর স্ত্রী। আপাতত ভাল আছেন। সুরক্ষিত আছেন।
সংবাদমাধ্যমকে খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন যে, বাড়ি না ফেরা পর্যন্ত টেনশেনে রয়েছেন। বৃহস্পতিবার বিমান ধরার উদ্দেশ্যে তাঁরা রওনা দেবেন আগামিকাল ফ্লাইট রয়েছে তাঁদের। তাই ফ্লাইট না ধরা পর্যন্ত চাপে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। গতরাতে অভিনেতার ফোন অফ ছিল৷ তাঁর সঙ্গে একই লোকেশনে ছিলেন অভিনেতা রজতাভ দত্তও৷ যদিও তিনি বেশ কিছুদিন আগে ফিরে আসেন৷ শুটিংস্থল দুর্যোগস্থল থেকেঅনেকটা দূরে হওয়ায় শুটিং টিম ভয়ঙ্কর বিপর্যের মুখে পড়েননি৷ আপাতত তাঁরা ঘুরপথে উত্তরপ্রদেশের গোরক্ষপুর হয়ে কলকাতার সরাসরি বিমান ধরবেন। আগামিকাল ফিরবেন৷ বুধবার সকালে 

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…