জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা পরিচালক বাঙালিরাই, জানালেন সৃজিত

সৃজিতের মন্তব্য, “সাতসকালে উঠে এরকম একটা খবর দেখলে নিজেকে বলা যায়, এবার নিশ্চিন্তে মরে যেতে পারি।” বর্তমানে জাতীয়স্তরে বাংলা সিনেমার দর একেবারেই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তমকুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বাংলা বিনোদন মহল কখনই ভুলতে পারবে না প্রাণপুরুষদের। যাঁদের হাত ধরে আজ টলিউড আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রির এক বিশিষ্ট মহল। যার দাপট শুধু বাংলায় থেমে নেই, আন্তর্জাতিক মানেও প্রসার লাভ করছে। বাংলা সিনেমা এখন বিদেশেরও অনেক চলচ্চিত্র উৎসবে রাজ করছে। আর বাংলা ইন্ডাস্ট্রিক আন্তর্জাতিক মহলে উঠেছে শুধুমাত্র কয়েকজন বাঙালি পরিচালকের হাত ধরে। যার মধ্যে অন্যতম নাম কিংবদন্তি পরিচালক মৃণাল সেন এবং সত্যজিৎ রায়।

সত্যজিৎ রায়ই প্রথম যিনি বাংলাতে অস্কার এনে দিয়েছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, যারা তিনজনে একত্রে রায়-সেন-ঘটক নামেই পরিচিত। তবে কালক্রমে তাঁদের এই ধারা নিজের কাঁধে বহন করেছেন অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত। এবার বিভিন্ন রাজ্যের সেরা পরিচালকদের একটি তালিকা প্রকাশ করল ইন্ডিয়া ডট ইন ডট পিক্সেল নামক এক সংস্থা। যা শেয়ার করে আনন্দ প্রকাশ করল টলিউডের চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়। যেখানে জাতীয় স্তরে বাংলা ছবি এখনও কোণঠাসা, সেখানে সেরা পরিচালক বাঙালিরাই। সৃজিতের মন্তব্য, “সাতসকালে উঠে এরকম একটা খবর দেখলে নিজেকে বলা যায়, এবার নিশ্চিন্তে মরে যেতে পারি।” বর্তমানে জাতীয়স্তরে বাংলা সিনেমার দর একেবারেই নেই।

প্যান ইন্ডিয়ার বাংলা সিনেমাও জাতীয় স্তরে জায়গা পায়না। কন্টেন্ট ভালো হলেও বক্স অফিসের ক্যাশবাক্সে ফাঁকা। যেখানে রাজত্ব করে শুধুমাত্র হিন্দি সিনেমাই। সেখানে বাংলা পরিচালকের সেরা পরিচালকের মর্যাদা দান। বৃহস্পতিবার সাত সকালেই এমন খবর শুনিয়ে টলিউডে একেবারে চাঙ্গা করলেন সৃজিত মুখোপাধ্যায়। যা কিনা চমকে দেওয়ার মতো। কারণ ভারতের বিভিন্ন প্রদেশের পরিচালকদের মধ্যে সবথেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন বাঙালিরাই। ১৯৬৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে সেরা পরিচালনার জন্য বাঙালিরা মোট ২১বার জাতীয় পুরস্কার পেয়েছেন। এরপরই স্থান রয়েছে মালায়লি ভাষার ছবির।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া