গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে, তৃতীয়বার পুরস্কৃত হলেন ভারতীয় সুরকার রিকি কেজ

তাঁর অ্যালবামের নাম, ‘ডিভাইন টাইডস’। নিজের সমাজমাধ্যমের পাতায় পুরস্কার হাতে একগুচ্ছ ছবি ভাগ করে নিজেই খুশির খবর দিলেন সুরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি হয়ে গেল বিশ্বের অন্যতম সম্মানিত অ্যাওয়ার্ড শো ‘গ্র্যামি’। যেখানে বিশ্বমানের সঙ্গীতশিল্পীরা পুরস্কৃত হন। কয়েক যুগ ধরে এই পুরস্কারের স্বীকৃতি পেয়ে আসছেন দেশ-বিদেশের নানা প্রতিভাবান সঙ্গীতশিল্পী রা। যাই হোক, এবার ৬৫ তম বার্ষিক গ্র্যামি পুরস্কার মঞ্চে ৩২ বার গ্র্যামি পুরস্কার জিতে সর্বকালীন নজির গড়লেন, আমেরিকান গায়িকা বিয়ন্সে। সঙ্গে সবথেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন তিনি। তাঁর দেহতরঙ্গের মতো তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তবে বিয়ন্সে নন, এ বার গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হয়ে দেশকে আরও একবার গর্বিত করলেন ভারতীয় শিল্পী রিকি কেজ। রবিবার পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সে তাঁর ‘রেনেসঁ’ অ্যালবামে জন্য ৩২তম গ্র্যামি জিতলেন। যেটি তাঁর একক গানের সপ্তম অ্যালবাম। তবে শুধু গ্র্যামি নয়, এই শিল্পীর গান বিলবোর্ডের সর্বকালের সেরা গান হিসেবেও অ্যাখ্যা পেয়েছে। অন্যদিকে, ভারতীয় সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয় হয়ে গ্র্যামি জিতলেন। তবে এটি রিকি-র তিন নম্বর গ্র্যামি।

সেরা অডিও অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন তিনি। তাঁর অ্যালবামের নাম, ‘ডিভাইন টাইডস’। নিজের সমাজমাধ্যমের পাতায় পুরস্কার হাতে একগুচ্ছ ছবি ভাগ করে নিজেই খুশির খবর দিলেন সুরকার। তাঁর এই অনন্য পুরস্কার নিজের দেশ ভারতকে উৎসর্গ করলেন রিকি। এদিন সুরকার একেবারে ভারতীয় পোশাকে দেখা দিলেন। গ্র্যামি এখানে! ৬৫ তম বার্ষিক গ্র্যামি অনুষ্ঠানের হোস্ট ছিলেন ট্রেভর নো। রবিবার লস অ্যাঞ্জেলেসের Crypto.com এরিনায় অনুষ্ঠিত হয়েছে গ্র্যামি। টেলিভিশন গ্র্যামি অনুষ্ঠানে আরও উপস্থাপক ছিলেন ভায়োলা ডেভিস, ফার্স্ট লেডি জিল বিডেন, ডোয়াইন জনসন, কার্ডি বি, জেমস কর্ডেন, বিলি ক্রিস্টাল, অলিভিয়া রদ্রিগো এবং শানিয়া টোয়েন।

গ্র্যামির বিজয়ীদের গোটা তালিকা নিম্নে আলোচনা করা হল

সেরা মিউজিক ভিডিও- ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’-এর জন্য টেইলর সুইফট বিজয়ী হয়েছেন।

সেরা ইমারসিভ অডিও- ভারতের রিকি কেজ – ডিভাইন টাইডস – বিজয়ী

সেরা নৃত্য/ইলেক্ট্রনিক অ্যালবাম- বিয়ন্স – রেনেসাঁ – বিজয়ী

সেরা র‌্যাপ অ্যালবাম- কেন্ড্রিক লামার – মিস্টার মোরালে অ্যান্ড দ্য বিগ স্টেপার্স – বিজয়ী

সেরা মিউজিক আরবানা অ্যালবাম – ব্যাড বানি – আন ভেরানো সিন তি – বিজয়ী

সেরা পপ জুটি/গ্রুপ পারফরম্যান্স – স্যাম স্মিথ এবং কিম পেট্রাস – আনহোলি – বিজয়ী

সেরা অ্যালবাম – উইলি নেলসন – বিজয়ী

সেরা R&B গান – বেয়ন্স – কাফ ইট – বিজয়ী

সেরা পপ ভোকাল অ্যালবাম – হ্যারি স্টাইলস – হ্যারিস হাউস – বিজয়ী

সেরা নৃত্য/ইলেক্ট্রনিক রেকর্ডিং – বিয়ন্স – ব্রেক মাই সোল – বিজয়ী

সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স – ওয়াটার কেলারম্যান, জাকেস বান্টউইনি এবং নোমসেবো জিকোড – বায়েথে – বিজয়ী

সেরা একক পারফরম্যান্স – উইলি নেলসন – লাইভ ফরএভার – বিজয়ী

সেরা R&B পারফরম্যান্স – মুনি লং

সেরা র‍্যাপ পারফরম্যান্স – কেন্ড্রিক লামার – দ্য হার্ট পার্ট 5

সেরা মেটাল পারফরম্যান্স – অজি অসবোর্ন টনি ইওমি ফিচারিং – ডিগ্রেডেশন রুলস – বিজয়ী

সেরা রক পারফরম্যান্স – ব্রান্ডি কার্লাইল – ব্রোকেন হর্সেস – বিজয়ী

সেরা রক অ্যালবাম – অজি অসবোর্ন – রোগীর নম্বর 9 – বিজয়ী

সেরা বিকল্প সঙ্গীত অ্যালবাম – ওয়েট লেগ – ওয়েট লেগ – বিজয়ী

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস