হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত ফিরোজ খান

অভিনেতা 'ভাবিজি ঘর পার হ্যায়'-এ তার অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। সাধারণত বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের অনুকরণ করতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন মহলে ফের শোকের ছায়া। মারা গেলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা ফিরোজ খান। আজ ২৩ মে বৃহস্পতিবার অভিনেতা নিজের শহরে উত্তরপ্রদেশের বাদাউনে নিজের বাসভবনে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। অভিনেতা বিশেষত অমিতাভ বচ্চন কে অনুকরণের জন্য জনপ্রিয় ছিলেন। যদিও তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।

ফিরোজ বেশ কিছুদিন ধরে তার নিজ শহর বাদাউনে বসবাস করছিলেন। সেখান থেকে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। গত ৪ মে বাদাউন ক্লাবে ভোটার মহোৎসবে তাঁর শেষ পারফরম্যান্স ছিল। অভিনেতার পারফরম্যান্সটি দর্শকদের দ্বারাও বেশ প্রশংসিত ছিল। এই ঘটনার ১৯ দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফিরোজ খান। অভিনেতা ‘ভাবিজি ঘর পার হ্যায়’-এ তার অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। সাধারণত বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের অনুকরণ করতে দেখা যায়। ফিরোজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলিও বিগ বিকে অনুকরণ করার ভিডিওতে পরিপূর্ণ।

তিনি ভাবিজি ঘর পার হ্যায়-ছাড়াও টেলিভিশনে জিজাজি ছাত পার হ্যায়, শক্তিমান, হাপ্পু কি উল্টান পল্টন, সাহেব বিবি অর বস এবং আরও অনেক জনপ্রিয় সিরিয়ালের অংশ ছিলেন।অভিনেতা আদনান সামির খুব জনপ্রিয় গান ‘থোডি সি তু লিফট কারা দে’-এর ভিডিওতেও অংশ নিয়েছিলেন। তবে ভাবিজি ঘর পার হ্যায় শোয়ের আরও দুজন অভিনেতা এর আগে প্রয়াত হয়েছেন। দীপেশ ভান মাত্র ৪১ বছর বয়সে ২০২২ সালে মারা গিয়েছেন। এছাড়াও ভাবী জি ঘর পার হ্যায় অভিনেতা জিতু গুপ্তার ১৯ বছর বয়সী ছেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবার এই সিরিয়ালের আরও একজন অভিনেতা মারা গেলেন। স্বাভাবিক ভাবেই মুম্বই চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা ফিরোজের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল