১০০ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে বনশালির ‘গাঙ্গু’

প্রথম সপ্তাহান্তই ৩৯ কোটি, দ্বিতীয় সপ্তাহান্তে প্রায় ১০০ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম সপ্তাহান্তে ৩৯ কোটির ঘরে প্রবেশ করেছিল সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। দ্বিতীয় সপ্তাহান্তে প্রায় ১০০ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে । বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, দ্বিতীয় সপ্তাহান্তেও জমিয়ে ব্যবসা করছে ‘গাঙ্গু’। এই ছবি ১০০ কোটির ঘরে প্রবেশ করলে তা বলিউডের চতুর্থ ১০০ কোটির ছবির তকমা পাবে। এর আগে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পাঃ দ্য রাইজ’ এই তকমা পেয়েছে। 

বনশালির ছবি থেকে বরাবরই দর্শকের এক আলাদা প্রত্যাশা থাকে। এই ছবিও তেমনি এক ছবি। যে ছবি দর্শকদের অনেককিছু দিয়েছে। সর্বোপরি আলিয়াকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছেন দর্শক এই ছবির মাধ্যমেই। এই কয়েকদিনে মুম্বই থেকে কলকাতা সর্বত্র ছবির প্রচারের জন্য ব্যাস্ত আলিয়াকে দেখা গিয়েছে। চরিত্রের মধ্যেই যে তিনি বাঁচছেন তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

শুধুই তাই নয় এমন এক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আলিয়া কার্যত আপ্লুত এবং সঞ্জয় লীলা বনশালির কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা সে স্বীকার করেছিল অনেক আগেই। ছবি মুক্তির আগে থেকেই ‘গাঙ্গুবাঈ’কে নিয়ে বেশ উচ্ছ্বসিত আলিয়া। এযাবৎকালে গাঙ্গুর মতই সাজপোশাক করতে দেখা যাচ্ছে আলিয়াকে। সাদা শাড়ি, মাথায় গজরা, চোখে গাঢ় কাজলে নতুন অবতারে দেখা যাচ্ছে আলিয়াকে। 

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের