হঠাৎ রাস্তার ধারের দোকানে রোল বানাচ্ছেন ভরত কল-জয়শ্রী, কিন্তু কেন?

ভরত কল ও জয়শ্রী ইয়া বড় তাওয়াতে বানাচ্ছেন সুস্বাদু রোল। শুধু বানালেই কাজ শেষ নয় তা বিক্রিও করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রত্যেক সপ্তাহে নতুন নতুন  চমক নিয়ে দর্শকদের সামনে আসে  স্টার জলসার ইস্মার্ট জোড়ি। বিভিন্ন তারকা দম্পতির মতই রয়েছেন এখানে ভরত কল ও জয়শ্রী। শোয়ের কথা বলার আগে এটা বলে রাখি মাঝেমাঝেই মেয়ের আবদারে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রিলে তাঁকেও অংশ নিতে হয়। মেয়ের আবদার ফেলতে পারেন না অভিনেতা। যোগ দেন জয়শ্রীও। কিন্তু এবারের টাস্ক যেন সব কিছুকে ছাপিয়ে গেল।  

রাস্তার ধারে ফাস্টফুডের দোকানে এবার দেখা গেল ভরত কল ও জয়শ্রীকে। ইয়া বড় তাওয়াতে বানাচ্ছেন সুস্বাদু রোল। শুধু বানালেই কাজ শেষ নয় তা বিক্রিও করতে হবে। তা অবশ্য জানা যায়নি যে ওই জাম্বো রোল বিক্রি করে টাস্ক সম্পূর্ণ করতে পারলেন কিনা অভিনেতা জুটি। কিন্তু দায়িত্ব নিয়ে সমস্ত উপকরণ দিয়ে তাওয়াতে রোল বানাতে উদ্যোগী হয়েছেন যে তাঁরা তা দেখে বেশ ভালো লাগছে। সঙ্গে জিভে জল আসছে তাঁদের রান্না দেখে। ছোট্ট ভিডিওর শুরুতেই জয়শ্রীকে বলতে দেখা যাচ্ছে ”এতবড় রোল আমরা আজ বানানব। সেটা আবার বিক্রিও করতে হবে।” আশঙ্কার সুরে আবার বলছেন ‘জানি না এত বড় রোল কে কিনবে?’  

প্রত্যেক সপ্তাহেই এমন নানা মজাদার গেমস বা টাস্ক দেওয়া হয় এই রিয়ালিটি শোয়ের তরফে অংশগ্রহণকারী তারকা জুটিদের। তাঁরা তা করেনও। সঙ্গে জিতের সঞ্চালনা শোতে এক আলাদা মাত্রা যোগ করে তা বলাই বাহুল্য। কিন্তু এই সপ্তাহে একটু বোধহ আলাদাই হতে চলেছে সেই টাস্কের ধরণ। ভরত কল ও জয়শ্রীর ভিডিওটি মিললেও বাকিদের টাস্ক সম্পর্কে জানা যায়নি এখনও। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা