চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উধাও সোশ্যাল ডিপি থেকে একসঙ্গে ছবি, তবে কী ললিত-সুস্মিতার সম্পর্কে তালা পড়লো?

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ জুলাই মাসে আচমকাই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল একটি আকর্ষণীয় খবরে। তা হল, আইপিএল ফাউন্ডার ললিত মোদীর সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্কের কথা নিয়ে। যা গোটা সোশ্যালবাসীদের কাছে এক্কেবারে ফুরফুরে গসিপ হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে শোনা গেল, ললিত মোদী আর সুস্মিতা সেনের বিচ্ছেদের পথে! কারণ সোশ্যাল মিডিয়ায় ললিত এবং সুস্মিতা দুজনেই পরস্পরকে আনফলো করে দিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের হইচই পড়ে গিয়েছে। এমনকি ললিত মোদী সুস্মিতার সঙ্গে ছবি নিজের ছবি সরিয়ে অন্য ছবি আপলোড করেছেন। সঙ্গে টুইটার এবং ইনস্টাগ্রাম বায়ো থেকেও সরিয়ে ফেলেছেন প্রেমিকার নাম। যা নিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া একেবারে সরগরম।

তবে কি প্রেম শেষ তাঁদের, এমনটাই কনাঘুষো। ললিত- সুস্মিতা সম্পর্কের কথা প্রকাশ্যে আসা মাত্রই চারিদিকে তাঁদের নিয়ে চরম ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছিল। এত কিছু সহ্য করেও কোনও বেফাঁস মন্তব্য করেননি দুজনের মধ্যে কেউই। যদিও ললিত তাঁদের সম্পর্কের কথা জানালেও সুস্মিতার তরফ থেকে কোনও কিছুই শোনা যায়নি। তবে কি সত্যি সত্যিই বিচ্ছেদ হয়ে গেল, ললিত-সুস্মিতার? যদিও এখনও এই ব্যাপারে কেউই মুখ খোলেননি। এদিকে সুস্মিতাকে মাঝে মধ্যেই তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা যাচ্ছে। এই নিয়েও গসিপের শেষ নেই। প্রায় দু মাস জুড়ে চলেছে ৫৮ বছর বয়সী ললিতের সঙ্গে ৪৬ বছর বয়সী সুস্মিতার প্রেম চর্চা। তখন ললিতের প্রোফাইলে তাকালেই শুধু নজর কেড়ে নিত সুস্মিতার সঙ্গে তাঁর রোমান্সের ছবিগুলি। এমনকি ছবিগুলি পোস্টিয়ে স্বয়ং ললিত লিখেছিলেন, খুব শীঘ্রই সুস্মিতা তাঁর বেটার হাফ হতে চলেছে। কিন্তু ললিতের টুইটার এবং ইনস্টাগ্রাম কোনটাতেই সুস্মিতা ছবি নেই বর্তমানে।

সবটাই বদলে গিয়েছে। এখন টুইটার এবং ইনস্টাগ্রামে ললিত শুধুই একা তাহলে? তাহলে সত্যিই ফের একা হয়ে গেলেন ললিত? এদিকে বেশিরভাগ সময়েই সুস্মিতার সঙ্গে দেখা মিলছে সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শলের। কখনও তাঁরা একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায়, আবার কখনও লাইভে। কোনটাতেই দেখা মেলে নি ললিতের। তবে কি ললিতের সঙ্গে সম্পর্কে ভাঙল সুস্মিতার? আবার কি তিনি ফিরে গেলেন পুরোনো সম্পর্কে? নাকি রোহমানের সঙ্গে সুস্মিতার এখন শুধুমাত্রই বন্ধুত্বের সম্পর্ক? যদি তাই হয়, তাহলে আইপিএল কর্তার হঠাৎ ভোল বদলালেন কেন? যদিও আনফলো করে দিলেও সুস্মিতার সঙ্গে নানা খবরে লিঙ্ক এখনও রয়েছে ললিতের টুইটারের পাতায়, কোনো খবর মোছেননি। তবে আসল ব্যাপারটা ঠিক তার জন্যে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ