ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ! মাত্র ২০ বছরেই প্রয়াত বলিউড স্টারকিড

তবে ইশা খুবই ব্যক্তিগতভাবে বাঁচতে ভালবাসতেন। তবে তিনি তাঁর বাবা কৃষাণ কুমারের সঙ্গে প্রায়শই টি-সিরিজ আয়োজিত অনুষ্ঠানগুলিতে যেতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-সিরিজের প্রধান ভূষণ কুমারের পরিবারে আবারও শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ভূষণ কুমারের তুতো বোন তিশা কুমার। যিনি একাধারে প্রাক্তন অভিনেতা-চলচ্চিত্র প্রযোজক কৃষাণ কুমারের মেয়েও। গত ১৯ জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর জার্মানিতে মারা যান তিশা কুমার। শুক্রবার (১৯ জুলাই) সকালে, তিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টি-সিরিজের একজন মুখপাত্র জানিয়েছেন, “কিষাণ কুমারের মেয়ে তিশা কুমার কঠিন অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে গতকাল মারা গিয়েছেন। এটি আমাদের পরিবারের জন্য কঠিন সময়, এবং আমরা সদয় অনুরোধ করছি যে, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।”

একটি সংবাদমাধ্যমের মতে, তিশা কুমারের বয়স মাত্র ২০ বছর। তাঁর ক্যান্সার ধরা পড়ার সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর পরিবার চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যায়। আর বৃহস্পতিবার (১৮ জুলাই) জার্মানিতেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের জন্য এটা খুবই দুঃখের সময়।” ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর কৃষাণ কুমার এবং তানিয়া সিংয়ের ঘরে জন্মেছিলেন তিশা। তবে ইশা খুবই ব্যক্তিগতভাবে বাঁচতে ভালবাসতেন। তবে তিনি তাঁর বাবা কৃষাণ কুমারের সঙ্গে প্রায়শই টি-সিরিজ আয়োজিত অনুষ্ঠানগুলিতে যেতেন। ২০২৩ সালের নভেম্বরে তিনি শেষবার জনসাধারণের সামনে উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দান্নার ‘Animal’-এ।

যেখানে আরও অভিনয় করেছিলেন, অনিল কাপুর, তৃপ্তি দিমরি এবং ববি দেওল। হ্যাঁ, তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল-এর প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন। তিশার বাবা কৃষাণ কুমার হলেন টি সিরিজের মালিক গুলশান কুমারের ছোট ভাই। তিনি অভিনেত্রী তানিয়া সিংকে বিয়ে করেন, যিনি সুরকার অজিত সিংয়ের মেয়ে এবং অভিনেত্রী নাতাশা সিংয়ের বোন। ভূষণ কুমার কিষাণের ভাগ্নে। তিনি ১৯৯৫ সালের থ্রিলার ফিল্ম বেওয়াফা সানাম-এ তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত হয়েছিলেন, যেটিতে শিল্পা শিরোদকর, অরুণা ইরানি, বীনা বন্দ্যোপাধ্যায়, শক্তি কাপুর এবং কিরণ কুমারও অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি আজা মেরি জান, কসম তেরি কসম, এবং পাগলা কাহিন কা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। মাত্র ২৩ বছর বয়সে মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে টি সিরিজ পরিবার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল