ইউটিউবের বিচারে সামান্থাকে হারিয়ে দিল ভুবন বাদ্যকর

বিজয়ের জনপ্রিয় গানটি তালিকায় নবম স্থান অধিকার করেছে। তবে, পুষ্পের শ্রীবল্লী ৫৪৪ মিলিয়ন ভিউ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের শেষে মুক্তি পেয়েছিল তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা’। যেখানে অভিনয় করেছিলেন, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না। ছবিটি মোট ৫ টি ভাষায় মুক্তি পেয়েছিল। যে গানটি মুক্তি পাওয়া মাত্রই গোটা বিশ্বজুড়ে দারুণ সফলতা অর্জন করেছিল। ছবিটির গান, সংলাপ, কাহিনী, সবার অভিনয় দক্ষতার জেরে করোনা পরবর্তীকালীন প্রথম সুপারহিট ছবি হিসেবে গন্য হয়েছিল। ছবিটি গোটা বিশ্বব্যাপী প্রায় কয়েক হাজার কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। এই ছবির সামি সামি থেকে সামান্থা অভিনীত ‘উ আন্তভা’ গান সব গানগুলিই মার্কেটে দুর্দান্ত রাজ করছে আজও।

অন্যদিকে ২০২১-এর শেষের দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হঠাৎ-ই ভাইরাল হওয়া বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বদ্যাকরের কন্ঠে কাঁচাবাদাম গানটি আজও মানুষের মনে তাজা। বলা চলে, ২০২২ সালে রাজত্ব করেছে পুষ্পা’ ছবির একাধিক গান এবং কাঁচাবাদাম। ২০২২-এর শেষে এসে YouTube শুরু করেছে বাছাই পর্ব। কোন গান বেশি স্ট্রিমিং হয়েছে, কোন গান বেশি ট্রেন্ডিং হয়েছে, কোন গানে বেশি শর্টস, মিউজিক ভিডিও তৈরি হয়েছে, সবটাই বাছাই পর্ব শুরু করেছে ইউটিউব। আর ইউটিউবের বিচারে মিউজিক ভিডিও বিভাগের অধীনে শীর্ষস্থান অর্জন করেছে, ভুবন বাদ্যকরের মিউজিক ভিডিও কাঁচাবাদাম। যার ভিউজ প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে।

এমনকী ভুবন বাদ্যকরের গানটি হারিয়ে দিয়েছে “পুষ্প দ্য রাইজ” এর সবচেয়ে প্রবণতামূলক গান ‘ওও আন্তাভা’ কেও। আল্লু অর্জুনের চলচ্চিত্রে সামান্থা রুথ প্রভু অভিনীত এই গানটি দারুণ সাফল্য অর্জন করেছিল, সারা দেশে এই গান দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু, ইউটিউবের পরিসংখ্যান অনুযায়ী, সামান্তার ‘উউ আন্তভা’ গানটি ৭ নং স্থান এবং ‘কাঁচাবাদাম’ গানটি ৪ নং তালিকাভুক্ত হয়েছে। এমনকী ভুবনের ভাইরাল গানটি, থালাপথি বিজয়ের আরবি কুঠু ফ্রম বিস্টকেও ছাড়িয়ে গিয়েছে। বিজয়ের জনপ্রিয় গানটি তালিকায় নবম স্থান অধিকার করেছে। তবে, পুষ্পের শ্রীবল্লী ৫৪৪ মিলিয়ন ভিউ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

ভিউজের নিরিখে, ‘উউ আন্তভা হিন্দি সংস্করণটি ৩৪৪ মিলিয়ন ভিউজ পেয়েছে। যেখানে কাঁচাবাদাম ৩৮৩ মিলিয়ন ভিউজ পেয়েছে। কাঁচাবাদামের সৃষ্টিকর্তা ভুবন বাদ্যকর ইতিমধ্যেই সেলিব্রিটি হয়ে উঠেছেন।তিনি আর চিনাবাদাম বিক্রির পেশায় ফিরবেন না। এখন তিনি নতুন গাড়ি, নতুন বাড়ি এবং আইফোনের মালিক।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের