চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে বড় ঘোষণা! আমির, হৃতিক নয়, ‘ধুম 4’-এর খলনায়ক রণবীর কাপুর

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনে বড় ঘোষণা। আমির খান, হৃতিক রোশন নয় এবার ‘ধুম 4’-এর ভিলেন রণবীর কাপুর। শনিবার ৪২ বছরে পা দিলেন অভিনেতা। আর স্বামীর জন্মদিনে মিষ্টি ছবি দিয়ে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়া ভাট। এমনকী গতকাল শুক্রবার রণবীর কাপুরের জন্মদিনে একটি বিশাল পার্টিরও আয়োজন করেছিলেন রণবীরের মা নীতু কাপুর। তাতে যোগ দিয়েছিলেন বলিউডের একাধিক অভিনেতা।

যাই হোক, এখন বিশাল খবর প্রকাশ্যে এসেছে। রণবীর কাপুর ধুম ফ্র্যাঞ্চাইজির রিবুটে অভিনয় করতে চলছেন, আদিত্য চোপড়ার ‘আদর্শ পছন্দ’ রণবীর কাপুর৷ ধুম ১ থেকে ৩ সকলেই বক্সঅফিসে দুর্দান্ত আয় করেছিল। আর ছবিটি বলিউডের অন্যতম বেস্ট ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। একটি নতুন প্রতিবেদন অনুসারে, রণবীর ধুম 4-এর নেতৃত্ব দেবেন, যা অভিনেতার ২৫ তম ছবি হবে। এই মূহুর্তে রণবীর কাপুর তাঁর বহু প্রতীক্ষিত ছবি নীতেশ তিওয়ারির রামায়ণের শুটিংয়ে ব্যস্ত।

নতুন প্রতিবেদনে লেখা হয়েছে, “ধুম 4-এর জন্যে রণবীরের সঙ্গে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে। মৌলিক ধারণা শুনে তিনি সবসময়ই ধুম 4-এর অংশ হতে আগ্রহ দেখিয়েছেন এবং ছবিটি করার জন্যে নিশ্চিত হয়েছেন। আদিত্য চোপড়া মনে করেন যে ধুম উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরকে আদর্শ পছন্দ। তবে এই ফ্র্যাঞ্চাইজিতে আগের কোনও অভিনেতা থাকবে না। অর্থাৎ অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া কেউ থাকছেন না ছবিতে। ধুম 4 শুধুমাত্র সবচেয়ে বড় ধুম ফিল্মই নয়, ভারতীয় সিনেমার গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি টেন্টপোল ফিচার ফিল্মও হবে।” শেষ ধুম ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া। এটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে একটি ব্লকবাস্টার চিহ্নিত হয়েছিল। ধুম 4 ছবিটির ২০২৫-এর শেষে বা ২০২৬ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে। 

রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালে, যেটি ব্লকবাস্টার হয়েছিল। নীতেশ তিওয়ারির রামায়ণে রণবীরকে দেখতে পাবেন ভক্তরা। তার কাছে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারও রয়েছে, যেটিতে আলিয়া ভাট এবং ভিকি কৌশলও রয়েছেন। এছাড়াও অ্যানিমেল পার্কের সিক্যুয়েলের কাজও চলছে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ