অসুস্থ সলমান খান, হয়েছে অস্ত্রোপচার, বিগবস ১৮ সঞ্চালনা করবেন না সুপারস্টার

তবে বিগবস ওটিটির হোস্ট ছিলেন অনিল কাপুর, তাই অনেক ভক্তই সলমানকে মিস করেছেন। সেই সময় সুপারস্টার শোয়ের ওটিটি সংস্করণ হোস্ট করার জন্য উপলব্ধ ছিলেন না কারণ তিনি শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। ধাপে ধাপে ১৭ সিজন শেষ করেছে এই বিখ্যাত শো। শুধু দেশের নয়, বিশ্বজুড়েও জনপ্রিয় এই শো। এই শোয়ের মাধ্যমে অনেক তারকারা তাঁদের হারিয়ে খ্যাতি আবারও ফিরে পেয়েছে, একসঙ্গে টানা ফোন, পরিবারকে না দেখে প্রায় ৮ মাস BiggBoss হাউসে থাকতে হবে প্রতিযোগীদের, এটাই এই খেলার আদর্শ নিয়ম। যাই হোক, বিগবস নামটা শুনলেই একজনের নাম মনে পড়বেই, তিনি হলেন সলমন খান। প্রথম থেকে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে আছেন তিনি। তবে প্রতিবছরেই শো শুরুর ঠিক আগেই সলমন খান আদেউ এবার সঞ্চালনা করবেন কিনা এই নিয়ে একটি মতবিরোধ থাকেই। এবারেও আছে! বিগ বস ১৮ শুরু হতে আর বেশি দেরি নেই।

সম্প্রতি, বিগ বস ওটিটি ৩ শেষ হয়েছে। যেখানে বিজেতা হয়েছেন সানা মকবুল। তবে বিগবস ওটিটির হোস্ট ছিলেন অনিল কাপুর, তাই অনেক ভক্তই সলমানকে মিস করেছেন। সেই সময় সুপারস্টার শোয়ের ওটিটি সংস্করণ হোস্ট করার জন্য উপলব্ধ ছিলেন না কারণ তিনি শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর অনুপস্থিতি অনেককে হতাশ করেছে। কারণ দর্শকরা সালমান খানকে অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে দেখতে অভ্যস্ত এবং নতুন কাউকে গ্রহণ করা তাদের পক্ষে কিছুটা কঠিন। তাই এখন দর্শকরা নিজেকে শান্ত্বনা দিচ্ছেন এই ভেবেই যে, সলমান খান বিগ বস ১৮ এর হোস্ট হিসাবে ফিরবেন। কিন্তু, সাম্প্রতিক রিপোর্ট সকলকে উদ্বিগ্ন করে তুলেছে। সম্প্রতি সলমান খানের একটি অস্ত্রোপচার হয়েছে বলে খবর, তাই তিনি আপাততঃ বাইরে যেতে পারছেন না। সলমান নিজের যত্ন নিচ্ছেন বাড়িতেই। তাই একটি রিপোর্ট দাবি করছে যে, সলমান খানকে আর শোয়ের হোস্ট হিসাবে দেখা যাবে না। তবে সময়মতো সুস্থ হয়ে উঠলে তিনি শোয়ে ফিরে আসতে পারেন।

তার এবং বিগ বস 18 এর প্রযোজনা দলের মধ্যে আলোচনা চলছে। কিন্তু সুপারস্টারের শীঘ্রই শোয়ে ফেরার কোনো নিশ্চয়তা নেই। এবার সবাইকে চমকে দিয়ে ভাইজান ফিরবেন কিনা সেটাই দেখার বিষয়। শো সম্পর্কে কথা বলতে গিয়ে, Biggboss ১৮ – এর প্রতিযোগী হিসেবে নির্মাতারা অনিতা হাসানন্দানি, সুরভী জ্যোতি, কণিকা মান, শাহীর শেখ, সামিরা রেড্ডি, স্ট্রী 2 অভিনেতা সুনীল কুমার, দীপিকা আর্য, সোমি আলি, অঞ্জলি আনন্দ, অর্জুন বিজলানি, শোয়েব ইব্রাহিম, মানসী শ্রীবাস্তবের মতো অনেক সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে নতুন করে কিছু নিশ্চিত করা হয়নি। এদিকে আবার শোনা যাচ্ছে, আবদু রোজিককে বিগ বস ১৮- এও দেখা যাবে। তিনি শোতে কিছু বিশেষ অংশ হোস্ট করবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল