🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

বিধানসভা ভোটের আগে চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ

নিজস্ব প্রতিনিধি: বিজেপি মহলে আবারও সানাইয়ের সুর। দিলীপ ঘোষের পর এবার বিয়ের পিঁড়িতে হিরণ চট্টোপাধ্যায়। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ব্যক্তিগত জীবনে বোমা ফাটালেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিজেপি বিধায়ক তথা দাপুটে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি জুড়ে দিয়ে সুখবরটি জানিয়েছেন অভিনেতা-বিজেপি বিধায়ক নিজেই। পাত্রীর নাম ঋতিকা গিরি। তিনি পেশায় একজন মডেল। বয়স ২১ বছর। তাঁর ইনস্টাগ্রামে দেওয়া তথ্য অনুসারে, ঋতিকা যোগব্যায়ামে ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। এছাড়া তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগী ছিলেন। ২০১৯ সালে মিস ইস্ট ইন্ডিয়া হয়েছেন। তবে তাঁর সঠিক বয়স জানা যায়নি।

তবে হিরণের থেকে বয়সে অনেকটাই ছোট তিনি। জানা যাচ্ছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সে ভাবে প্রকাশ করেননি তাঁরা কেউই। রাজনীতিতে যোগদান করার পর থেকে হিরণ মূলত খড়্গপুরেই থাকতেন। ২০০৮ সালে প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন হিরণ। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২২ সালে গুঞ্জন উঠেছিল, তাঁদের সম্পর্ক ভাঙছে। মতের মিল নেই বলে তাঁরা একসঙ্গে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেই গুজব অনিন্দিতা নিজেই উড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু গুঞ্জন তাও থামেনি। অনেকদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল না বলে জানা যায়।এমনকি বউ-মেয়েকে পেটানোর অভিযোগও উঠেছিল নায়কের বিরুদ্ধে। কিন্তু এই বিষয়ে হিরণ বা অনিন্দিতা আর কোনও তথ্য শেয়ার করেননি। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে বিতর্কে জড়িয়েছেন হিরণ। কিন্তু অনিন্দিতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক আগেই চুকে গিয়েছিল বলে খবর। এরপরেই ঋতিকার প্রেমে পড়েন হিরণ। কিন্তু নিজেদের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তিনি। এদিন বিয়ের ছবিতে ঋতিকার পরনে বেনারসি ছিল আর হিরণের পরনে পাজামা-পঞ্জাবি ছিল। বারাণসীর ঘাটেই তিনি ঋতিকাকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন। হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা অবাক হয়ে গিয়েছেন। হিরণকে সমর্থন জানিয়ে তাঁর বন্ধু রুদ্রনীল বলেছেন, বন্ধুর আবার বিয়ের সিদ্ধান্তে তিনি খুশি। তবে বিয়ের পরে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি হিরণ। তবে মুখ খুলেছেন বিধায়কের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। তিনি বলেছেন, ‘হিরনের দ্বিতীয় বৌ আমাদের মেয়ের থেকে ২ বছরের বড়। মেয়েটা ওঁকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তবে ছবি দেখে তো মনে হচ্ছে না ব্ল্য়াকমেল করছিল। তবে আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। মেয়ের কেরিয়ারের করে এই সিদ্ধান্ত নিই নি। তবে এখন আর কিছু বলার নেই। আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে। কোনওদিন তো মেয়ের একটাও ছবি পোস্ট করেনি! এর থেকে বোঝা যায়, কতটা খারাপ মানুষ হিরণ।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে কেন গিয়েছিলেন আমির? প্রকাশ্যে কারণ

মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবি FWICE-এর

ভোট নিয়ে কথা বললেই গুলি, বিদেশ থেকে প্রাণনাশের হুমকি পেলেন পরীমণি

মুম্বইয়ে সোনমের জমকালো সাধ অনুষ্ঠানে চাঁদের হাট, কবে দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন অনিল-কন্যা?

‘ধুরন্ধর’-এ ‘রাম্ভা হো’ রিমেক নিয়ে হতাশ ঊষা উত্থুপ, নির্মাতাদের আচরণে ক্ষুব্ধ পপ কুইন

আবারও জুটিতে ইশা-অর্জুন, দুলাল দে’র নতুন ছবিতে ‘খলনায়ক’ ঋত্বিক, কুণাল ঘোষ কোন ভূমিকায়?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ