ছেলেদের আগে হিন্দি শিখিয়ে তারপর সিনেমায় নামাবেন, বাবা হিসেবে খুবই কঠোর ববি দেওল

কিন্তু তিনি প্রথমে ছেলেদের হিন্দি শেখাতে চান, কারণ বাচ্চারা আজকাল শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। আর হিন্দি ছবিতে অভিনয়ের জন্যে হিন্দিতে কথা বলা গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা চলে, ‘Animal’-এর দুর্দান্ত সাফল্যের খাতিরে ববি দেওলের নতুন জীবন শুরু হয়েছে। কেরিয়ারের নতুন গতি ফিরেছে। মাঝে অনেক গুলো দিন তিনি ছিলেন অন্ধকারে। অভিনেতার কথায়, তারকা পুত্র হয়েও সব পরিচালক তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই কারণে অভিনেতা একসময় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। মদে ডুবে গিয়েছিলেন।

সেখান থেকে উঠে অভিনয়ে আবার ফিরে আসা চাট্টিখানি কথা ছিল না। যাই হোক, গত ১ ডিসেম্বর Animal-এর সুবাদে ববির কামব্যাক গোটা বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছে। ১৩ মিনিটে তাঁর দুর্দান্ত অভিনয় নজর কেড়ে নিয়েছে সকলের। এদিকে তাঁর ছেলেরাও এখন ভালই বড়। দাদা সানি দেওলের ছেলে ইতিমধ্যেই চলচ্চিত্রে নেমে গিয়েছেন। বাকি রইলো ববি দেওলের ছেলেরা। তাঁদের কী এত তাড়াতাড়ি বলিউডে ডেবিউ করাবেন নায়ক? সম্প্রতি তার ছেলে আর্যমান দেওল এবং ধরম দেওল সম্পর্কে মুখ খুলেছেন ববি দেওল। তিনি শেয়ার করেছেন যে তিনি তার ছেলেদের ভবিষ্যতে অভিনয়ে আত্মপ্রকাশ করাতে চান। কিন্তু তিনি প্রথমে ছেলেদের হিন্দি শেখাতে চান, কারণ বাচ্চারা আজকাল শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। আর হিন্দি ছবিতে অভিনয়ের জন্যে হিন্দিতে কথা বলা গুরুত্বপূর্ণ। ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে কথা বলার সময়, ববি দেওল শেয়ার করেছেন যে তিনি ছোট বাচ্চাদের পরামর্শ দেন যে তারা যদি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চায় তাহলে তাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।

নিজের ছেলে আর্যমান ও ধরমের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘একজন অভিনেতার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ছোট বাচ্চাদের সঙ্গে দেখা করি এবং আমি তাদের বলতে থাকি যে তোমাদের সত্যিই প্রস্তুত থাকতে হবে। আমার ছেলেদের মতো, তারা অভিনেতা হতে চায়, এবং আমি তাদের বলতে থাকি কি আগে তোমার হিন্দি ঠিক করতে হবে। আমি মনে করি, সবার সিনেমার চরিত্রটি অনুভব করতে হবে। বিশেষ করে আমার বড়টির বয়স মাত্র ২২ বছর, আর ছোটটির বয়স ১৯ বছর, তাই আরেকজন তিন-চার বছর পরে তারা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে।”

কাজের দিক থেকে, ববি দেওলকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যানিমেল’-এ। তিনি চলচ্চিত্রে প্রাথমিক বিরোধী চরিত্রে অভিনয় করেছিলেন। এতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, তৃপ্তি দিমরি, অনিল কাপুর এবং সৌরভ সচদেবা প্রমুখ।

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে