​চোখের জল লুকানোর বৃথা চেষ্টা! বাবার শেষ সিনেমা ‘ইক্কিস’ দেখে আবেগপ্রবণ ববি দেওল

অভিনেতাকে দেখার সুযোগ রয়েছে ভক্তদের কাছে। মুক্তির আগে গতকাল 'ইক্কিস'-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের বান্দ্রার এক্সেল অফিসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সাল যেমন বলিউড অনেক কিংবদন্তিকে হারিয়েছে। যাঁদের মধ্যে একজন ধর্মেন্দ্র। গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা। বলিউডে প্রায় ষাট বছরের কেরিয়ার ছিল তাঁর, তাই তাঁর মৃত্যুতে বলিউডে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা কোনওদিন পূরণ হওয়ার নয়। দেখতে দেখতে একমাস হয়ে গিয়েছে অভিনেতার মৃত্যু। তবে চলে গিয়েও ভক্তদের হৃদয়ে তিনি রয়ে যাবেন অভিনয়ের মাধ্যমে। তাঁর অভিনীত ছবিগুলি তাঁকে অমর করে রাখবে। তবে ধর্মেন্দ্রর শেষ ছবি এখনও রিলিজ হয়নি। আগামী ১ জানুয়ারী মুক্তি পাবে ‘ইক্কিস’। যেখানে নায়কের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র।

তাই শেষবার অভিনেতাকে দেখার সুযোগ রয়েছে ভক্তদের কাছে। মুক্তির আগে গতকাল ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের বান্দ্রার এক্সেল অফিসে। সেখানে স্ত্রী তানিয়া এবং ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। বাবার শেষ ছবি দেখেছেন। আর ছবিটি চলাকালীন বাবাকে দেখে হলের মধ্যেই আবেগঘন হয়ে পড়েন ববি দেওল এবং কেঁদে ফেলেন। যেটি পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে। ছবি শেষে বের হয়ে অভিনেতা পাপারাজ্জি দের ক্যামেরায় হাতজোড় করেন। যেখানে স্পষ্টতই তাঁকে ভারাক্রান্ত দেখাচ্ছিল। বাবাকে হারানোর বেদনা তাঁর চোখে-মুখে স্পষ্ট ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@sneyhzala)

অভিনেতা তাঁর অশ্রুশিক্ত চোখ ক্যামেরা থেকে লুকোনোর চেষ্টা করছিলেন। ধর্মেন্দ্রর কাছে খুবই প্রিয় ছিলেন তাঁর দুই ছেলে। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীকে ছেড়ে তিনি তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেন। ছেলে-নাতিদের সঙ্গে সময় ভাগ করে নিতেন। বাবার মৃত্যুর পর সানি দেওল বা ববি দেওল প্রকাশ্যে মুখ না খুললেও তাঁদের দেখেই স্পষ্ট বাবাকে তাঁরা কত ভালোবাসতেন। বাবাকে হারিয়ে কতটা দুঃখ পেয়েছেন। তবে অভিনেতার এই রূপ দেখে তাঁকে ভক্তরা সান্ত্বনা দিয়েছেন। ধর্মেন্দ্রর শেষ ছবি এক্কিসে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি