বডিগার্ড ছাড়া মুম্বই বিমানবন্দরে ববিকে দেখেই ভক্তদের হুলস্থূল কাণ্ড

অভিনেতার সঙ্গে সেলফি তুলতে তাঁর কাছে গিয়ে ভিড় জমান। বিমানবন্দর থেকে বেরোনোর পথে ববিকে দেখে ভক্তরা ভিড় জমান। তবে নিজেকে শান্ত রেখেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তা ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে গিয়ে কী ঝক্কিটাই না পোহাতে হল লর্ড ববি দেওলকে। তারকা মানেই ২-৫ টি নিরাপত্তারক্ষী নিয়েই চলবে সে, সেটাই সাধারণ মানুষের চোখে ধাতস্থ হয়ে গিয়েছে। দেহরক্ষী ছাড়া বাইরে বেরোনো রীতিমতো ঝক্কির বিষয়! নিরাপত্তা থাকা সত্ত্বেও ভক্তদের লাগামছাড়া ভিড়, সেলফি তোলার ধুন্ধুমার, যে কারণে মাঝে মধ্যেই বিপদে ফেলে দেয় তারকাদের। আর সেখানে নিরাপত্তা যদি না থাকে তাহলে তো কথাই নেই!

ভক্তদের লাগাম ছাড়া ভিড়, স্বাভাবিকভাবেই একার পক্ষে সামলানো মুশকিল। এবার তেমনই একটি কাণ্ড চাক্ষুষ করলেন অভিনেতা ববি দেওল। বর্তমানে তাঁকে অনেকেই লর্ড ববি বলছেন, তার একটাই কারণ গতবছর মুক্তিপ্রাপ্ত ‘Animal’-এ ববি দেওলের দুর্দান্ত প্রত্যাবর্তন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে অভিনেতার ১৫ মিনিট বোবার ভূমিকায় অভিনয় রীতিমতো তাঁকে চর্চায় ফেলে দিয়েছে। বহুদিন পর ববি দেওলের নিজস্ব অবতারে ফিরে আসা, দর্শকদের কাছে তিনি পেয়েছেন লর্ড ববির তকমা। ছবিতে রণবীরের থেকেও আলোচনা হয়েছিল ববির দুর্দান্ত অভিনয়। বিশেষ করে, তাঁর এন্ট্রি ‘জামাল কুদু’ গানটি এখন ইনস্টাগ্রামের টপার।

যাই হোক, সম্প্রতি, কোনও নিরাপত্তা ছাড়াই ববিকে মুম্বই বিমানবন্দর থেকে বেরোতে দেখে ভক্তরা রীতিমতো হৈচৈ শুরু করে দেন।  অভিনেতার সঙ্গে সেলফি তুলতে তাঁর কাছে গিয়ে ভিড় জমান। বিমানবন্দর থেকে বেরোনোর পথে ববিকে দেখে ভক্তরা ভিড় জমান। তবে নিজেকে শান্ত রেখেছিলেন তিনি। তিনি ধৈর্য ধরে ভিড়ের মধ্য দিয়ে গিয়ে হাসিমুখে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন ববি। কাউকে নিরাশ করেননি। ববির জন্যে ভক্তদের ক্রেজ স্বাভাবিকভাবেই নেটিজেনদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে, ভক্তরা ববির সাফল্যের প্রশংসা করার সঙ্গে সঙ্গে তাঁর জন্যে উল্লাসও করেছেন। একজন ভক্ত লিখেছেন, “তিনি এটা প্রাপ্য।” অন্য একজন লিখেছেন, “এটা দেখে ভাল লাগছে।” এদিন অভিনেতাকে একটি সাধারণ জিম পোশাকেই দেখা গিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে আবরার চরিত্রে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছেন ববি।

 

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার