তবে কী বাবা, দাদুর পথেই হাঁটবেন ববি-পুত্র আর্যমান?

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা ববি দেওল বর্তমানে তাঁর সর্বশেষ ওয়েবসিরিজ ‘আশ্রম 3’-এর সাফল্যের শীর্ষে রয়েছেন। প্রকাশ ঝা পরিচালিত এই সিরিজের চতুর্থ কিস্তিতেও ববি দেওল ই অভিনয় করবেন বলে জানা গিয়েছে। কারণ এই সিরিজে ববির অভিনয় এবং অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে তারা রসময় অভিনয় নজর কেড়েছে দর্শকদের। যাই হোক, এই সিরিজ সাফল্যের পর, ববি এখন বাবা ধর্মেন্দ্র এবং ভাই সানি দেওলের সঙ্গে ‘আপনে 2’-এর শুটিং শুরু করতে প্রস্তুত। জানা গিয়েছে এই ছবিতে সানি দেওলের ছেলে করণ দেওলও অভিনয় করবেন।

সুতরাং দাদার ছেলে অভিনয়ে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করে ফেলেছে, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হবে? ববি দেওলের ছেলে আর্যমান কবে বলিউডে পা রাখবেন? তিনিও কী দাদু এবং জ্যাঠার সঙ্গে ‘আপনে ২’ তে থাকবেন? হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ববি দেওলকে এই প্রশ্নই করা হয়েছিল? আর এই সাক্ষাৎকারেই ববি দেওল তাঁর ছেলে, আর্যমান বলিউডে তাঁর অভিষেক প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁর ছেলেরাও পরিবারের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা বা শোবিজে আসবে কিনা জানতে চাইলে ববি বলেন, তিনি চান তাঁরা শিক্ষিত হোক। তাঁর মতে শিক্ষার থেকে গুরুত্বপূর্ণ শিল্প আর কিছু নেই। কারণ চলচ্চিত্র শিল্প অনিশ্চিত।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ববি বলেন যে, এমন সময় আসে যখন আপনার প্রিয় জিনিসগুলি হঠাৎ করে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তিনি বলেন, এটা সব পেশাতেই হয়। তিনি আরও যোগ করেছেন, “তাঁরা যদি উচ্চশিক্ষিত হয়, তাহলে তাঁরাই নিজেদের যত্ন নিতে পারবে। বর্তমানে আমার ছেলেরা পড়াশোনা করছে। তাঁরা অবশ্যই শোবিজে আসতে চায়। আমি এবং আমার বাচ্চারা একসঙ্গে ঘরে বসে সিনেমা দেখি এবং সিনেমা নিয়ে পর্যালোচনা করি। বাচ্চারা একটি চলচ্চিত্র দেখার পরে তাঁদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে ভাগ করে নেয়। তবে হ্যাঁ, ভবিষ্যতে কে কি সিদ্ধান্ত নেবে, তাঁদের ব্যাপার! তবে অবশ্যই তাঁদেরকে আমরা সমর্থন করব।”কাজের ফ্রন্টে, ববি দেওলকে আগামী তে রণবীর কাপুর, অনিল কাপুর এবং রশ্মিকা মান্দান্নার সঙ্গে ‘Animal’ ছবিতে দেখা যাবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে