মহিলা ও পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে বিশ্বজুড়ে নারী পুরুষ সমান অধিকার নিয়ে লড়াই চলছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে বাইরে সমান তালে কাজ করে চলেছেন মেয়েরা। ব্যবসা বা চাকরিক্ষেত্রে তো বটেই খেলার মাঠ থেকে মহাকাশ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন মেয়েরা। তবুও আজও কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হন মেয়েরা। সেরকমই এতদিন খেলার মাঠে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের শিকার হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটারদের থেকে অনেক কম পারিশ্রমিকে ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। কিন্তু বৃহস্পতিবার সেই বৈষম্য মিটিয়ে দিয়েছেন বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ। তিনি জানিয়েছেন এবার থেকে পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিক পাবেন মহিলা ক্রিকেটাররা। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামাম বলিউড (Bollywood)। অনুষ্কা শর্মা (Anushka sharma) থেকে তাপসী পান্নু (Taapasee Pannu) প্রিয়াঙ্কা চোপড়া  (Priyanka Chopra) শাহরুখ খান (Sharukh Khan) বাদ পড়েননি কেউই।

প্রিয়াঙ্কা চোপড়া বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ক্রিকেটার দীপ্তি শর্মার একটি ভাইরাল ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন “বিসিসিআইকে এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ সমতা এবং বেতন সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আশা করি এটি আমাদের আরও অনেকটা এগিয়ে দেবে”।  

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজের বায়োপিক “শাবাশ মিঠু”তে মিতালির ভূমিকায় অভিনয় করেন তাপসী পান্নু। ক্রিকেটারদের পারিশ্রমিকে সমানাধিকার দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানান অভিনেত্রী। এক ট্যুইট বার্তায় অভিনেত্রী লিখেছেন, “সমান কাজের জন্য সমান বেতনের দিকে একটি বিশাল পদক্ষেপ। এই কাজে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ”।

বলিউড বাদশা শাহরুখ খানও বিসিসিআইকে এই সিদ্ধান্তের জন্য ধ্যন্যবাদ জানিয়েছেন ট্যুইট বার্তায় অভিনেতা লিখেছেন, “সমানাধিকারের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসা করি বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বাকি ক্রিকেট বিশ্বকে পথ দেখাবে”।

অভিনেতা অক্ষয় কুমারও (Akshay Kumar) এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই-এর প্রশংসা করেছেন। ট্যুইট বার্তায় অভিনেতা লিখেছেন, “দিল খুশ হো গয়া ইয়ে পড় কার। এটি একটি একেবারে উজ্জ্বল সিদ্ধান্ত, পেশাদার ক্রিকেটের জগতে আমাদের মহিলা খেলোয়াড়রা আরও অনেক দূর এগিয়ে যাবে”।

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ