ইনস্টাগ্রাম থেকে বিদায় নিলেন আদনান, কেন অতীত মুছে ফেললেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কী, কয়েকদিন আগেই বলিউডে নতুন হিরোর আবির্ভাব হয়েছে। কী চমকে গেলেন তো শুনে, নিশ্চয়ই ভাবছেন, কোন ছবির নায়কের কথা বলছি, তাইতো? হ্যাঁ, হ্যাঁ আমরা তাঁকে সবাই চিনি এবং ভালো করেই চিনি। তবে তিনি অভিনয়ের দিক দিয়ে হিরো নন, পেশাগত দিক দিয়ে একজন গায়ক। আগে ছিলেন ১০০ কেজি ওজনের মালিক। আর এখন হয়েছেন সুঠাম হ্যান্ডসাম চেহারার মালিক। ১০০ কেজি ওজন ঝরিয়ে এখন তিনি ছিমছাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা হচ্ছে জনপ্রিয় গায়ক আদনান সামি (ADNAN SAMI) কে নিয়ে। বলিউডে তাঁর রাজত্ব বহুদিন ধরেই। কিন্তু যারা তাঁকে প্রথম থেকে দেখেছেন তাঁরা আগেকার লুকের সঙ্গে আদনানের এখনকার লুকের একেবারেই মিল খুঁজে পাবেন না।

সম্প্রতি, স্ত্রী রোয়া এবং মেয়ে মদিনার সঙ্গে মলদ্বীপে ছুটির কাটাতে গিয়েছিলেন গায়ক। আর সেখান থেকেই তাঁর একেকটা ছবি ইন্টারনেটে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছিল। কারণ তাঁর ওজন কমানোর পরের লুক ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছিল। যে ছবিগুলি দেখে তাঁকে নায়ক ছাড়া অন্য কিছু ভাবতেই পারবেন না। যদিও তাঁর এই লুকের ছবিগুলি এখন আপনাদের দেখানো সম্ভব নয়। কারণ, এদিন তিনি ইনস্টাগ্রাম (INSTAGRAM) থেকে সব ছবি ডিলিট করে দিয়েছেন, আর গায়কের এহেন পদক্ষেপ তাঁর অনুগামীদের রীতিমত উদ্বিগ্ন করেছে। তবে তিনি পোস্টের ফাঁকা জায়গায় একটি ছবি দিয়ে লিখে রেখেছেন ‘অলভিদা’ (ALVIDA)। আর এরপরেই ভক্তদের মধ্যে আতঙ্ক বেড়েছে। একজন ব্যবহারকারী জিজ্ঞেস করেছেন, “কি হয়েছে আদনান স্যার?” অপর একজন নেটিজেন মন্তব্য করেছেন, “আপনি ঠিক আছেন স্যার”। জনপ্রিয় গায়ক আদনানের ইনস্টাগ্রাম পেইজে প্রায় ২০০০ টি পোস্ট ছিল। তবে সে সব মুছে ফেলেছে। তবে তিনি সেগুলি সংরক্ষণ করে রেখেছেন নাকি মুছে দিয়েছেন তা এক্ষুনি বলা সম্ভব নয়।

তবে উল্টোবাল্টা চিন্তা না করে, গায়কের তো ‘অলবিদা’ নামক নতুন গানও আসতে পারে মার্কেটে সেটাও তো ভাবতে পারেন। হতে পারে, এটাই প্রচারমূলক কার্যকলাপ তাঁর। নাকি তিনি ইনস্টাগ্রাম ছাড়ছেন রিব্র্যান্ড করার জন্যে, তা এখনও জানা যায়নি। গতবছরেই, আদনান সামি মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH) এবং কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতেই একটি অনুষ্ঠানের মাধ্যমে আদনানকে এই সম্মানে ভূষিত করা হয়। সম্প্রতি আদনানের শারীরিক পরিবর্তন সবাইকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিল। আদনান ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্বের আবেদন করেছিলেন এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে দেশের একজন নাগরিকের স্বীকৃতি পান তিনি৷ ‘লিফ্ট কারা দে’, ‘কভি তো নজর মিলা’ এবং ‘ভার দো ঝোলি মেরি’-এর মতো একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে বর্তমান৷

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল