‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর  বলিউডে ফের জেঁকে বসেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন টাইগার শ্রফ। ঠিক তার পরেই নতুন করে চর্চায় উঠে এসেছে সলমন খান ও লরেন্স বিষ্ণোইয়ের পুরনো বিবাদ। এই পরিস্থিতিতে সলমন খানকে বিষ্ণোই সমাজের কাছে ক্ষমা চেয়ে বিতর্কের অবসান ঘটানোর বার্তা দিলেন দেবেন্দ্র বুঢ়িয়া। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই বিবাদের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। এমনকী, সলমনকে মন্দিরে এসে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।    

বিষ্ণোই সমাজের প্রতিনিধি দেবেন্দ্র বুঢ়িয়ার বক্তব্য, কোনও সমাজের কাছে ক্ষমা চাইলে মানুষের সম্মান বা মর্যাদা কমে যায় না। বরং, সলমন খান নিজে উদ্যোগী হলে দীর্ঘদিন ধরে চলা এই বিবাদের অবসান হতে পারে। বলিউডের ভাইজানের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেছেন, তিনি বলেন, “সমান খান ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। প্রায় দেড় বছর আগে আমি তার  সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে এতে আপনার জীবনহানি হতে পারে। আপনি একজন সুপারস্টার, এমনটা করবেন না। তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, আমি করব,’ কিন্তু তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি।’  

আরও পড়ুন: নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

দেবেন্দ্র বুঢ়িয়ার দাবি, এই বিবাদ মেটানোর জন্য তিনি জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গেও কথা বলেছিলেন। লরেন্সের এক বন্ধুর মাধ্যমে তাঁদের কথোপকথন হয়েছিল বলে জানান তিনি। তাঁর বক্তব্য, লরেন্সকে তিনি সলমনের বিরুদ্ধে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না করার অনুরোধ জানিয়েছিলেন। সলমন এক বছরের মধ্যে ফিরে এসে ক্ষমা চাইতে পারেন বলেও তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। সেই সময় লরেন্সও ১২ মাস সময় দেওয়ার কথা বলেছিলেন। সলমন খানকে রাজস্থানের বিষ্ণোই সমাজের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার আবেদন জানিয়েছেন বুঢ়িয়া। তাঁর বিশ্বাস, বিষ্ণোই সমাজ উদার ও ক্ষমাশীল। তাই আলোচনার মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটানো সম্ভব। 

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নেতাজি ইন্ডোরে নবরাত্রির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান