রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন, আর মাঠের বাইরে তিনি রজনীকান্তের অন্ধভক্ত। প্রিয় সুপারস্টারের ছবি দেখার জন্য এমন কাণ্ড ঘটালেন সঞ্জু স্যামসন, যা দেখে অবাক নেটদুনিয়া। ‘জেলার ২’ দেখতে এক-দু’টি টিকিট নয়, একেবারে গোটা সিনেমা হল বুক করে ফেললেন ভারতের তারকা ক্রিকেটার। স্ত্রী, বন্ধু এবং ভারতীয় দলের সদস্যদের সঙ্গে প্রিয় অভিনেতার ছবি উপভোগ করতেই তাঁর এই বিশেষ আয়োজন। ক্রিকেটের ব্যস্ততার মাঝেও রজনীকান্তের প্রতি সঞ্জুর এমন ভালবাসাই এখন চর্চার কেন্দ্রে।  

রজনীকান্তের সিনেমার প্রতি সঞ্জু স্যামসনের ভালবাসার কথা অজানা নয়। প্রিয় অভিনেতার নতুন ছবি মুক্তি পেলেই তা বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন তিনি। কিন্তু দিল্লিতে একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে ‘জেলার ২’ মুক্তির দিন ছবিটি দেখা সম্ভব হয়নি তাঁর। তাই পরের দিন সেই আক্ষেপ মেটাতে বিশেষ ব্যবস্থা করেন ভারতীয় ক্রিকেটার। নিজের স্ত্রী ও বন্ধুদের সঙ্গে ছবি দেখার জন্য গোটা সিনেমা হলই বুক করে নেন তিনি। সঞ্জু জানিয়েছেন, রজনীকান্তের সিনেমা দেখতে তাঁর খুব ভাল লাগে। অভিনেতার পরবর্তী ছবির জন্যও তিনি সব সময় অপেক্ষা করে থাকেন। মুক্তির দিন ছবিটি দেখতে না পারলেও পরে বড় পর্দায় প্রিয় অভিনেতাকে দেখার সুযোগ পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন তিনি। 

আরও পড়ুন: ‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

সঞ্জুর এই বিশেষ সিনেমা দেখার পরিকল্পনায় থাকছেন শুধু তাঁর স্ত্রী ও বন্ধুরা নন। ভারতীয় দলের যে সদস্য এবং সাপোর্ট স্টাফরা তামিল ভাষা বোঝেন, তাঁদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ফলে ‘জেলার ২’ দেখার এই আয়োজন কার্যত একটি বিশেষ দলীয় সিনেমা দেখার আসরে পরিণত হতে চলেছে। সঞ্জুর কথায়, দলের পাশাপাশি সাপোর্ট স্টাফদের মধ্যেও যাঁরা তামিল জানেন, তাঁরাও এই স্ক্রিনিংয়ে যোগ দেবেন। প্রিয় অভিনেতার ছবি দেখার আনন্দ কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিতেই তাঁর এই আয়োজন। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের পরিচিতি যথেষ্ট। তবে রজনীকান্তের প্রতি তাঁর অনুরাগ বুঝিয়ে দিল, ক্রিকেটের বাইরেও তাঁর নিজস্ব পছন্দ ও আবেগ রয়েছে। 

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০