চেম্বুরে লাইভ কনসার্টে সোনুর উপর হামলা, উত্তর ভারতে শো থাকলে মিকা কী করেন

তাঁরা যদি গায়কদের উপর এমনভাবে আঘাত করে, তাহলে তাঁদের নিরাপত্তা ঝুঁকির উপর প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, গায়ক ক্লান্ত হতে পারে বা ক্লিক করার মেজাজ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতে মুম্বইয়ের লাইভ কনসার্টে সোনু নিগমের উপর আচমকাই আক্রমণে স্তম্ভিত গোটা দেশ। ঘটনার মূল অভিযুক্ত শিবসেনা বিধায়ক প্রকাশ ফাতারপেকারের ছেলে স্বপ্নিল ফাতারপেকার। যিনি সোনুর শো শেষে তাঁর সঙ্গে মদ্যপ অবস্থায় সেলফি তুলতে গিয়ে বিস্ফোরক কাণ্ড বাঁধান। এহেন অবস্থায় গায়কের সঙ্গে সেলফি তুলতে বাঁধা দিলে গায়কের সহকর্মীদের ধাক্কা দিয়ে মঞ্চের নিচে ফেলে দেন অভিযুক্ত। এই অবস্থায় সোনু চেম্বুর থানায় অবিলম্বে অভিযোগ দায়ের করেন। ভিডিওটি নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরেরদিনই ছেলের তরফ থেকে ক্ষমা চান বিধায়ক ও তাঁর কন্যা। জানান, পুরো ঘটনাই অনিচ্ছাকৃত। তাঁর ছেলে কাউকে ধাক্কা দিতে চায়নি। এই ঘটনায় সোনু ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩৩৭,৩৪১ ধারায় মামলা করেন।

সোনুর সঙ্গে এহেন হামলার তীব্র নিন্দা করেছেন গায়কের সমসাময়িক শিল্পীরা। শান অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে সোনুর সঙ্গে একটি নিজস্বী দিয়ে বলিউডের অন্যতম স্বনামধন্য গায়ক মিকা সিং টুইটে ঘটনাটির প্রতিক্রিয়ায় লিখেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক। যখনই আমি ভারতের উত্তরাঞ্চলে শো করি, আমার সঙ্গে সর্বদা নুন্যতম ১০ জন দেহরক্ষী থাকে। তবে মুম্বইতে আমার সঙ্গে কোনও দেহরক্ষী থাকেনা কারণ এটি ভারতের সবচেয়ে সুন্দর এবং নিরাপদ শহর।” কথিত মারপিট ও মারামারির পরে, সোনুর অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেন। সোনুর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সোনুর সহযোগী রব্বানী খান আহত হন এবং তিনি হাসপাতালে ভর্তি হন।

সম্প্রতি, ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশন (ISRA) মুম্বইয়ের চেম্বুর এলাকায় গায়ক সোনু নিগমের কনসার্টের সময় ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, “ঘটনাটি একেবারেই নিন্দনীয়। যেভাবে ধাক্কাধাক্কি করা হয়েছে, তাতে দলের সদস্যরা আহত হয়েছেন, সোনুজি আহত হয়েছেন। এই ধরনের ঘটনা এড়ানো উচিত।” এএনআই-এর সময়ে কথা বলার সময় সিইও সঞ্জয় ট্যান্ডন বলেছেন, “তিনি সেলিব্রিটি গায়ক। প্রত্যেক ব্যক্তিই তাঁদের সঙ্গে ছবি তুলতে চায়। কিন্তু এটি করার একটি উপায় আছে। তাঁরা যদি গায়কদের উপর এমনভাবে আঘাত করে, তাহলে তাঁদের নিরাপত্তা ঝুঁকির উপর প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, গায়ক ক্লান্ত হতে পারে বা ক্লিক করার মেজাজ নেই।”

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা