Loading live market data...
Loading active stocks...
Connecting...

তানজানিয়ার ভাইরাল বয়ের সঙ্গে রণবীরের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ভক্তকূল

সম্প্রতি রণবীর মুম্বাইয়ে মেটা ক্রিয়েটার ডে ইভেন্টে যোগ দেন। অভিনেতার বিভিন্ন ফ্যান পেজ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নবরাত্রির উৎসবের মাঝেই এবার ফ্যানদের নতুন চমক দিলেন রণবীর সিং। তানজানিয়ার ভাইরাল বয় কিলি পলের সঙ্গে পারফর্ম করে মঞ্চ মাতালেন বলিউড অভিনেতা। সম্প্রতি রণবীর মুম্বাইয়ে মেটা ক্রিয়েটার ডে ইভেন্টে যোগ দেন। অভিনেতার বিভিন্ন ফ্যান পেজ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওতে রণবীরকে দর্শকদের উদ্দেশ্যে ‘গালি বয়’ ছবিতে তার জনপ্রিয় ডায়লগ ‘কেয়া বলতি পাবলিক’ বলতে শোনা যায়। সেই সঙ্গে ছবির জনপ্রিয় র‍্যাপ “আপনা টাইম আয়েগা” গানটি গান অভিনেতা। তার সঙ্গে গলা মেলান তানজানিয়া ইনস্টাগ্রাম স্টার কিলি পল। তানজানিয়ার ভাইরাল বইয়ের সঙ্গে মঞ্চে গানের তালে পাও মেলান রণবীর। দুজনের যৌথ পারফরম্যান্সে মুগ্ধ হন ভক্তকূল। এরপরই স্বভাবসিদ্ধ স্টাইলে স্টেজ ছেড়ে দর্শকদের মাঝে চলে এসে গান গাইতে থাকেন বলিউড স্টার। সেই সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন “খতরৌ কি খিলাড়ি” প্রতিযোগী ফয়সাল সেখ এবং জান্নাত জুবের।এই ইভেন্টে রণবীরের পরনে ছিল গোলাপি রঙের টি শার্ট সঙ্গে ম্যাচিং জ্যাকেট এবং প্যান্ট। চোখে ছিল সানগ্লাস। ইভেন্টের শেষে কিলি পলকে জড়িয়ে ধরতেও দেখা যায় রণবীরকে।

 

 

View this post on Instagram

 

A post shared by BollyMmasala (@bollymmasala)

সম্প্রতি মুম্বাইয়ের এক বিনোদন সাংবাদিকের ট্যুইট থেকে গুঞ্জন ছড়ায় যে এবার ভাঙতে চলেছে দীপিকা ও রণবীরের সম্পর্ক। শোনা যায় রণবীরের সঙ্গে অশান্তির জেরে নাকি মানসিক অবসাদে ভুগছেন দীপিকা। পরিস্থিতি এতটাই জটিল যে কয়েক মাসের মধ্যেই দুবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে অভিনেত্রীকে। তবে সম্পর্ক ভাঙার গুঞ্জন যে মিথ্যা তা নিজেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন রণবীর। শুধু তাই নয় তার ও দীপিকার তরফ থেকে ভক্তদের জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে বলেও জানিয়েছিলেন বলিউড অভিনেতা। কি সেই চমক তা এখনও জানা না গেলেও তানজানিয়ার ভাইরাল বয়ের সঙ্গে রণবীরের পারফরম্যান্স মুগ্ধ করেছে তার ভক্ত কূলকে

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর