ধর্মীয় ভাবাবেগে আঘাত! মুক্তির আগেই আইনি বিপাকে ‘থ্যাঙ্ক গড’ ছবির টিম

এই ছবির বিরুদ্ধে আবেদনকারীর অভিযোগ, আসন্ন এই চলচ্চিত্রটির ট্রেলারে ধর্মকে উপহাস করার দৃশ্য দেখানো হয়েছে, সুতরাং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে দাবি আবেদনকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিকে বলিউড বয়কট নিয়ে তুলোধনা চলছে সোশ্যাল মিডিয়ায়, অন্যদিকে একের পর এক বলিউড ছবি আইনি ঝামেলায় জড়াচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছে, অভিনেতা অজয় দেবগন এবং সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত বহু প্রতীক্ষিত হিন্দি চলচ্চিত্র ‘Thank God’ এর ট্রেলার। ট্রেলার দেখেই মুগ্ধ দর্শক, যেমন আধুনিক চিত্রগুপ্তের ভূমিকায় অজয় দেবগনের অভিনয় তেমনি মর্ত্যে থেকে নরকে উঠে আসা সাধারণ মানুষের চরিত্রে থাকা সিদ্ধার্থের অভিনয়ও নজরকাড়া। কিন্তু মুক্তির আগেই আইনি ঝামেলায় জড়ালো এই ছবি।

জানা গিয়েছে, এই ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় ​​দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আবেদনকারীর বক্তব্য আগামী ১৮ নভেম্বর রেকর্ড করা হবে বলে সূত্রের খবর। এই ছবির বিরুদ্ধে আবেদনকারীর অভিযোগ, আসন্ন এই চলচ্চিত্রটির ট্রেলারে ধর্মকে উপহাস করার দৃশ্য দেখানো হয়েছে, সুতরাং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে দাবি আবেদনকারী। শ্রীবাস্তব বলেছেন, স্যুট পরা অবস্থায় অজয় ​​দেবগনকে আধুনিক চিত্রগুপ্তের ভূমিকায় দেখা যাচ্ছে এবং একটি দৃশ্যে তাঁকে কৌতুক এবং আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা গিয়েছে। পিটিশনে বলা হয়েছে, “চিত্রগুপ্তকে কর্মের প্রভু হিসাবে গণ্য করা হয়েছে। যিনি কিনা একজন মানুষের ভাল এবং খারাপ কাজের রেকর্ড রাখে। ঈশ্বরের এই ধরনের চিত্রণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে।”

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

চলচ্চিত্রটির তিন মিনিটের বেশি ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এরপর থেকেই তিনি চিত্রগুপ্ত দ্বারা পরিচালিত জীবনের খেলায় পা দেবেন। যা অজয় ​​রচনা করেছেন। ট্রেলারটিতে নোরা ফাতেহিকেও দেখানো হয়েছে, যিনি একটি “অপসরা” চরিত্রে সিদ্ধার্থের “বাসনা” বা “লালসা” চেক করবেন। অজয়কে তখন বলতে শোনা যায়, “পর নারীকে মা ও বোন হিসেবে দেখতে শেখো”।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের