মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বার শহরের এই করুণ অবস্থার জন্যে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমবর্ধমান বায়ু দূষণের জেরে ক্রমশ খারাপ হচ্ছে দেশের বাণিজ্যিক নগরী মুম্বইয়ের বাতাসের গুণমান (AQI)। এবার শহরের এই করুণ অবস্থার জন্যে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। যদিও এই প্রথম নয়, শাসকদলের কর্মকাণ্ড নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। নানা অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার হন। এবার মুম্বইয়ের জলদূষণ, রাস্তার বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ ও কর্মব্যস্ত যাত্রীদের স্বাস্থ্য যে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে, সে বিষয়ে জোরালো সতর্কবার্তা দিলেন তিনি।

সরকারকে দুষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে লিখলেন, ‘পরিবেশের এই অবনতি মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে। বিশুদ্ধ বাতাস, জল এবং খাদ্যের মতো মৌলিক অধিকারগুলির বিষয়ে নাগরিকদের আরও সোচ্চার হওয়া প্রয়োজন। দিল্লি বা অন্য মেট্রো শহরের মতো মুম্বইয়ের অবস্থাও যাতে গ্যাস চেম্বারে পরিণত না হয়, সে বিষয়ে এখনই যৌথভাবে সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। এমন অবস্থার পরেও সাধারণ নাগরিক কেন উচ্চ হারে কর দিয়ে যাবেন? পানীয় জলে আক্ষরিক অর্থে মলমূত্র রয়েছে, আর বাতাসে রয়েছে বিষ। বিষ প্রাণ কেড়ে নেয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আর কী হতে পারে?’ এরপর দেবেন্দ্র ফড়নবিশ ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) কাছে প্রশ্ন করে জানতে চান যে, ‘শহরের বায়ু দূষণ মোকাবেলায় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে? মাত্র তিনজন মুখ্যমন্ত্রী আছেন, বায়ু দূষণ রোধে কর্মপরিকল্পনাটা কী?’

এরপর মুম্বইজুড়ে প্রায় ৭,৫০০টি গাছ কাটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, ‘পরিবেশ সুরক্ষার জন্য কেন তরুণ প্রজন্মকে একা ছেড়ে দেওয়া হচ্ছে?’ আসলে সাম্প্রতিক সময়ে আরব সাগর থেকে ধেয়ে আসা বাতাসের ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় মুম্বইয়ের আকাশ ধূসর হয়ে উঠেছে। পাশপাশি শহরে চলা বিভিন্ন মেগাপ্রজেক্ট ও কনস্ট্রাকশনের জেরে প্রচুর পরিমাণে ধুলো বাতাসে মিশছে। তীব্র যানজট এবং ট্রাফিকের কারণে নির্গত ধোঁয়া বাতাসকে বিষাক্ত করে তুলছে। বাতাসের গতিবেগ ধীর থাকায় ক্ষতিকারক কণাগুলি সহজে সরে যেতে পারছে না, যার ফলে তা বায়ুমণ্ডলের নিম্নস্তরে জমে থাকছে। যার ফলে হাঁপানি বা হৃদরোগ ও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে, শিশু, প্রবীণ নাগরিকেরা। 

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি