মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও সন্তানের কাছেই বাবা-মা সব। তাঁদের মুখে হাসি ফোটাতে, আনন্দ দিতে সব কিছুই করতে পারে সন্তানরা। বয়স বেড়েছে তো কি হয়েছে বাবা-মা, সেলিম খান এবং সালমা খানের ৬১তম বিবাহবার্ষিকীর জমকালো অনুষ্ঠান করলেন বলিউডের ভাইজান সলমন খান। মুম্বইয়ে সেই অনুষ্ঠানে ছিল তারকাদের মেলা।

সোমবার কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতা ব্যক্তিগত অনুষ্ঠানে কেন্দ্রে পৌঁছান। বাবা-মায়ের জীবনের বিশেষ দিনের উদযাপনের এই অনুষ্ঠানে সলমন এসেছিলেন একেবারে সাদাসিধে অথচ দুর্দান্ত লুকে। এই অনুষ্ঠানের জন্য তিনি একটি কালো টি-শার্ট বেছে নিয়েছিলেন। সঙ্গে ছিল কালো জিন্স। তিনিই যেন ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

মুম্বইয়ে খানদের জমকালো এই অনুষ্ঠানে বি-টাউনের বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, ঈশিতা দত্ত এবং বৎসল শেঠের মতো তারকারা। সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মাও উপস্থিত ছিলেন। সেলিম খানের মেয়ে আলভিরা অগ্নিহোত্রী তার স্বামী অতুল অগ্নিহোত্রী এবং তাদের মেয়ে আলিজেহ অগ্নিহোত্রীর সাথে এসেছিলেন। হিন্দি সিনেমার একজন জনপ্রিয় লেখক সেলিম খান ‘শোলে’, ‘জঞ্জির’ এবং ‘দিওয়ার’-এর মতো ছবির জন্য পরিচিত। তিনি ১৯৬৪ সালের ১৮ নভেম্বর সালমা খানকে (পূর্বে সুশীলা চরক) বিয়ে করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। তাঁরা হলেন সলমন, আরবাজ, সোহেল, আলভিরা এবং অর্পিতা। পরবর্তীতে ১৯৮১ সালে অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন সেলিম খান।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সেলিম খানের পুত্র সলমনকে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অফ গালওয়ান’-এ ভারতীয় সেনাবাহিনীর পোশাকে দেখা যাবে যা ২০২০ সালে ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ২০২০ সালের ১৬ জুন লাদাখে গালওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন।

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের