চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও গ্র্যামি পেল না ভারত-বাংলাদেশি শিল্পীদের অ্যালবাম ‘শুরুয়াত’

যেখানে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে জাপানের অ্যালবাম ‘সাকুরা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়ে গেল ৫ ফেব্রুয়ারি। ৬৫ তম গ্র্যামিতে মনোনয়নের তালিকায় প্রথমবার নাম তুলে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের দুই সঙ্গীতশিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। ভারতীয় অ্যালবাম ‘শুরুয়াত’ গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছিল। বাংলাদেশি দুই শিল্পী ছাড়াও এই অ্যালবামে গান গেয়েছেন ভারতীয় সঙ্গীত জগতের একাধিক রথী-মহারথীরা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের প্রথম অ্যালবাম ‘শুরুয়াত’-এ আরমীন মুসার পাশাপাশি রয়েছে কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সংগীতজ্ঞদের গান। এই অ্যালবামের ‘জাগো পিয়া’-গানটি গেয়েছিলেন আরমীন মুসা-নিশাদ কামাল।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে মনোনীতদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল গত নভেম্বরে। সেখানেই ‘শুরুয়াত’ মনোনয়ন পাওয়ার পর থেকেই অপেক্ষায় দিন গুনেছিলেন আরমীন-নিশাদের ভক্তরা, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম ঘোষণা করেছেন আয়োজকেরা। যেখানে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে জাপানের অ্যালবাম ‘সাকুরা’। যে বিভাগে মনোনয়ন পেয়েছিল, ‘শুরুয়াত’-সহ, সাকুরা ‘লাভ দামিনি’, ‘কুইন অব সেবা’ ও ‘বিটুইন আস’ নামক তিনটি মিউজিক্যাল অ্যালবাম।

‘শুরুয়াত’ অ্যালবামে নজরুল সংগীতশিল্পী নাশিদ কামালের কথায় এবং নিজের সুরে ‘জাগো পিয়া’ গানটি গেয়েছেন আরমীন মুসা। এই অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশের কন্ঠে ১০টি গান রয়েছে। জ্যাজ, ব্লুজ, লোক, শাস্ত্রীয়, আধুনিকসহ সব ধরনের গান গেয়েছেন আরমীন। বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এবং বার্কলে কলেজ অব মিউজিকের বাংলাদেশি ছাত্রী এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমীন মুসা। যিনি ‘ভ্রমর কোইয়ো গিয়া’ ‘লোনা দেয়াল’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য প্রশংসিত। তাঁর ‘ঘাসফড়িং কয়্যার’ নামেও একটি গানের দল রয়েছে আরমিনের। তাঁর মা ড. নাশিদ কামাল বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি। যিনি চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস