বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ দিনে ভারতে ১৭,৬১২টি শো থেকে মোট ২৪.৫০ কোটি টাকা আয় করেছে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক ঝড়-ঝঞ্জাট পেরিয়ে অবশেষে ২৬ অগস্ট মুক্তি পেয়েছে কন্নড় সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। গত এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি, কিন্তু ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে মুক্তি পিছিয়ে দেওয়া হয় ছবির। টিজার রিলিজের পর থেকেই ছবির জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে মুক্তির পর ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবি। যশ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, নয়নতারা, তারা সুতারিয়া, কিয়ারা আডভানি-সহ অনেকে। কিন্তু ছবির কাহিনী মন জয় করতে পারেনি দর্শকদের।

সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ছবিটি। সেই কোপ পড়ছে বক্সঅফিসে। স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ দিনে ভারতে ১৭,৬১২টি শো থেকে মোট ২৪.৫০ কোটি টাকা আয় করেছে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। ফলে, চারদিনে দেশীয় বক্সঅফিসে ছবিটির গড় আয় দাঁড়িয়েছে ১৯০.৪৫ টাকা। অন্যদিকে চতুর্থ দিনে বিশ্বব্যাপী ছবিটি মাত্র ৪ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। যার ফলে বিদেশী বক্সঅফিসে ছবিটির গড় আয় দাঁড়িয়েছে ২৭.২৫ কোটি টাকা। সুতরাং দেশ-বিদেশ মিলিয়ে চারদিনে ছবিটির সর্বমোট আয় দাঁড়িয়েছে ২৫৪.৭৫ টাকা।

তবে পাঁচটি ভাষার তুলনায় হিন্দি ভাষায় বেশি আয় করেছে ছবিটি। মোট আয় ১৫.৫০ কোটি টাকা। এরপরে কন্নড় সংস্করণে ৬.৬০ কোটি টাকা, তেলুগু সংস্করণে ১.৫০ কোটি টাকা, তামিল সংস্করণে ৭৫ লক্ষ টাকা এবং মালয়ালম সংস্করণে ১৫ লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। যাই হোক, সব মিলিয়ে ছবিটি বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যে, ছবির চারদিনের আয় দেখেই বোঝা যাচ্ছে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ছবিটির বাজেট প্রকাশ করেননি, তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ‘টক্সিক’ প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে। তাই যদি এই অনুমান সত্য হয়, তাহলে ছবিটির সুপারহিট হওয়া চাপের। 

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ