Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার পুজোয় জমিয়ে হবে পেটপুজো, ‘বৌদি ক্যান্টিন’ নিয়ে আসছে শুভশ্রী

পুজোয় 'বৌদি ক্যান্টিন'  নিয়ে আসতে চলেছেন শুভশ্রী। নির্দেশনা পরমব্রত চট্টোপাধ্যায়ের।  রবিবার সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক শেয়ার করে নিলেন পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী পুজোয় ‘বৌদি ক্যান্টিন’  নিয়ে আসতে চলেছেন শুভশ্রী। নির্দেশনা পরমব্রত চট্টোপাধ্যায়ের।  রবিবার সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক শেয়ার করে নিলেন পরিচালক পরমব্রত নিজে। ক্যাপশনে লিখলেন, ‘এই পুজোয় পেটপুজো হোক বৌদি ক্যান্টিনে।’ অরিত্র সেন ও সোমাশ্রী ঘোষের লেখা গল্প নিয়ে তৈরী হবে ছবিটি। যার অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজেই। যা মুক্তি পাবে এই পুজোতে।

ছবিতে এমন একটি মেয়েকে খোঁজা হবে যে কিনা রান্না করতে ভালোবাসে। ছবি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলতে গিয়ে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমাদের সমাজে বেশিরভাগ মানুষই একজন মেয়েকে তখন সফল মনে করে যখন সে বাইরে গিয়ে কাজ করে। কিন্তু একজন মেয়ে যা করতে পারে তা করেও কিন্তু সে একজন পুরুষের সমকক্ষ হতে পারে।’ আর সেই কথাই বলবেই ছবি এই ছবি। বৌদি শুভশ্রী গঙ্গোপাধ্যায় যিনি ক্যান্টিন চালান। আর বৌদির দাদার ভূমিকায় অর্থাৎ শুভশ্রীর স্বামীর ভূমিকায় থাকবেন সোহম চক্রবর্তী। শাশুড়ি মার ভূমিকায় রয়েছেন অনুসূয়া মজুমদার।

শুভশ্রীর চরিত্র এই ছবিতে ঠিক কিরকম হতে চলেছে তার সম্পর্কে খানিকটা ধারণা পেলেও সোহম এর চরিত্রটি নিয়ে রীতিমত লুকোছাপা রেখেছেন পরিচালক। এবং তাতেই স্বাভাবিকভাবে খানিক রহস্য থেকে যাচ্ছে। উল্লেখ্য এই পুজোতে মুক্তি পাবে প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’। সেই তালিকায় সংযোজিত হলো পরম-শুভশ্রী-সোহমের নতুন ছবি ‘বৌদি ক্যান্টিন’। তাই বলা যায় পুজোর মরশুমে বাংলা ছবির বাজারে জোর টক্কর থাকবে চোখে পড়ার মতো। 

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন