‘ভাল অভিনেতা, কিন্তু তাঁকে সুপারস্টার বলা যায় না’, কুণালের পর এবার দেবকে খোঁচা ব্রাত্যর

দেব-কুণালের কী লড়াই হয়েছে, আমি জানি না। পুজোয় চারটেই বাংলা ছবি, চারটেই যদি ব্যবসা করে, তাহলে খুবই ভাল। কিন্তু যাঁরা সুপারস্টার, তাঁরা কখনও অন্য নেতানেত্রীর অধীনে রাজনীতি করেন না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ছবি নিয়ে ফের দেব-কুণাল বাগযুদ্ধ। এবার সেই আসরে ঢুকে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দেবকে নিয়ে বক্তব্য, ‘দেব ভাল অভিনেতা, কিন্তু কোনও সুপারস্টার নন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও সুপারস্টার নেই। কারণ যিনি সুপারস্টার হন, তিনি অন্যের অধীনে রাজনীতি করেন না। নিজের একটি দল গড়ে তোলেন। তৃণমূলে একজি সুপারস্টার, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্টার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বাংলা সিনেমাতে সুপারস্টার শব্দটাই হাস্যকর। কেউ নিজেকে সুপারস্টার বললে সেটা হাস্যকর শোনায়।’ এদিন ব্রাত্য আরও বলেন, দেব নিজের প্রভাব খাটিয়ে পুজোয় ‘রঘু ডাকাত’-এর শো নিয়েছে। তাঁকে সুপারস্টার বলা কখনই যাবে না। তবে দেবের সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরোধ ঠিক কী নিয়ে? গত কয়েকদিন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। পুজোতে দেবের রঘু ডাকাতের পাশাপাশি মুক্ত পেয়েছে ‘রক্তবীজ ২’-ও। কিন্তু রঘু ডাকাতের থেকেও বেশি সাফল্য অর্জন করেছে নন্দিনী-শিবপ্রসাদের ছবি। সেই নিয়েই দেবকে সওয়াল করতে দেখা গিয়েছে। আর দেবের হয়ে লড়ে গিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার।

দেবের বিরুদ্ধে কুণালের অভিযোগ, “প্রভাব খাটিয়ে প্রেক্ষাগৃহে বেশি শো পেয়েছেন দেব। দেবকে মাফিয়া বললেও ভুল হবে না। ছবি রিলিজের আগে উদারতা দেখালেই তো ভাল হয়। ছবি রিলিজের পর আমি কতটা উদার সেটা দেখানোই মুশকিল। সময় সময় বেছে বেছে যাঁরা উদার হওয়ার চেষ্টা করছে, তাদের সকলকে সমানভাবে দর্শকের কাছে পৌঁছতে দেওয়াই কাম্য। কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরেই যদি রাজনীতি হয়, সেটা অনুচিত।”

এবার কুণালের কথায় সহমত পোষণ করে দেবকে খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “দেব-কুণালের কী লড়াই হয়েছে, আমি জানি না। পুজোয় চারটেই বাংলা ছবি, চারটেই যদি ব্যবসা করে, তাহলে খুবই ভাল। কিন্তু যাঁরা সুপারস্টার, তাঁরা কখনও অন্য নেতানেত্রীর অধীনে রাজনীতি করেন না। যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি নিজের দল গড়ে নেন। যেমন তৃণমূল কংগ্রেসের সুপারস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অধীনে অনেকে সিনেমা করেন, অনেকে থিয়েটার করেন। কিন্তু কেউ সুপারস্টার নন। তাই বাংলা সিনেমার ক্ষেত্রে সুপারস্টার কথাটা হাস্যকর শোনায়। তবে হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিতে ভাল অভিনেতা রয়েছে, কিন্তু সুপারস্টার কেউ নেই। যেমন আমি থিয়েটার করি, রাজনীতিতেও থাকি, তারপর যদি বলি আমি সুপারস্টার, তাহলে তো বিষয়টা হাস্যকর দ্বিচারিতা শোনায়, তাই না!” যদিও কুণালের যুক্তির প্রতিক্রিয়ায় দেব বলেছেন, “কাউকে ছোট করে বড় হতে পারব না। এই প্রচেষ্টা কোনওদিনও করিনি। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। আমার মনে হয়, এখনও কেউ সেই জায়গায় পৌঁছায়নি।” এবার দেব-কুণালের বাগযুদ্ধে সামিল হলেন ব্রাত্য বসু। এবার দেখা যাক, দেব তাঁকে কী প্রতিক্রিয়া দেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স