ছাগল হত্যা করে সেই রক্ত দিয়ে জুনিয়র এনটিআর-এর জন্মদিন পালন, গ্রেপ্তার ভক্তের দল

বর্তমানে পশু হত্যা বা পশু বলিদান মোটামুটি সব প্রদেশে নিষিদ্ধ। এবার 'RRR' অভিনেতার জন্মদিন উপলক্ষে দুটি ছাগল বলিদানের অভিযোগে গ্রেপ্তার হলেন তাঁর একদল ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের অত্যাচারে মাঝে মধ্যেই বিরক্তির প্রতিচ্ছবি ভেসে ওঠে তারকাদের চোখে-মুখে। এছাড়াও কোনও কোনও সময়ে নিজের প্রিয় তারকার জন্যে ভক্তরা আইনের উর্ধ্বেও উঠে যেতেও দ্বিধা করেন না। গত রবিবার তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর-এর ৪০ তম জন্মদিন গিয়েছে, আর নায়কের জন্মদিন উপলক্ষে তাঁর একটি ব্লকবাস্টার ছবি তেলেগু রাজ্যে পুনরায় প্রকাশিত হতেই দুর্যোগ। ভক্তদের উন্মাদনার চোটে হলে লেগে যায় আগুন। দিন কয়েক খবরটি ভাইরাল হয়। এবার আরও একটি দুর্বিসহ ঘটনা ঘটিয়ে ফেলল এনটিআর-এর আর একদল ভক্তরা। বর্তমানে পশু হত্যা বা পশু বলিদান মোটামুটি সব প্রদেশে নিষিদ্ধ। এবার ‘RRR’ অভিনেতার জন্মদিন উপলক্ষে দুটি ছাগল বলিদানের অভিযোগে গ্রেপ্তার হলেন তাঁর একদল ভক্ত। অভিযোগ, জুনিয়র এনটিআর-এর কয়েকজন ভক্ত ২০ মে দুটি ছাগলকে হত্যা করে তাঁর ব্যানারে রক্ত ​​ছিটিয়ে জন্মদিন উদযাপন করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে, পি শিবা নাগা রাজু, কে সাই, জি সাই, ডি নাগা ভূষণম, ভি সাই, পি নাগেশ্বর রাও, ওয়াই ধরনি, পি শিভা এবং বি অনিল কুমার। সূত্রের খবর, ২০ মে, অভিনেতার ভক্ত গ্রুপের অনুরাগীরা জুনিয়র এনটিআরের জন্মদিন উদযাপন করতে অন্ধ্র প্রদেশের মাছিলিপত্তনমের সিরি কৃষ্ণ এবং সিরি ভেঙ্কটা থিয়েটারে গিয়ে দুটি ছাগলকে মেরেছে, জুনিয়র এনটিআর-এর ব্যানারে ছাগলেন রক্ত ​​ছিটিয়ে দেয়। ঘটনাটি স্বাভাবিকভাবেই জনসাধারণের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে।

এদিকে জুনিয়র এনটিআরের জন্মদিনের আরেকটি ঘটনাও এখন চর্চায়। ২০০৩ সালে মুক্তি পাওয়া জুনিয়র এনটিআর-এর ব্লকবাস্টার তেলেগু ছবি সিংহদ্রি মুক্তির দিন ভক্তরা বিজয়ওয়াড়ার একটি থিয়েটারে পটকা ফাটিয়ে তুলকালাম ফেলে দেয়। সিনেমা হলের কয়েকটি আসন নিমেষেই পুড়ে যায়। এরপর এই ঘটনা আরও একবার জনগনের মনে প্রভাব ফেলেছে। জুনিয়র এনটিআর বর্তমানে কোরাতলা শিবের পরবর্তী ছবি, দেবরার শুটিংয়ে ব্যস্ত। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন, জাহ্নবী কাপুর মহিলা প্রধান এবং সইফ আলি খান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও তিনি হৃতিক রোশনের ওয়ার 2-তেও যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!