‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্যে ধন্যবাদ’, ‘চমকিলা’-র শুটিং শেষে পরিণীতির খোলা চিঠি

"ইমতিয়াজ স্যার, দিলজিৎ, টিম চামকিলা...আমার জীবনকে চিরতরে পরিবর্তিত করে দিয়েছে...সবচেয়ে স্বর্গীয় দল এবং অভিজ্ঞতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ করলেন ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির শুট। দিদির মতো অত জনপ্রিয়তা না পেলেও বলিউডে সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় প্রতিষ্ঠিত হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বছরে কম ছবিই মুক্তি পায় তাঁর। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘উঁচাই’-তে। বক্সঅফিসে বেশ প্রশংসিত হয়েছিল ছবিটি। সম্প্রতি তিনি শেষ করলেন বহুল প্রতীক্ষিত ইমতিয়াজ আলীর ছবি ‘চামকিলা’-এর শুটিং।

যেখানে অভিনেত্রী জনপ্রিয় পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এটি পরিণীতি এবং দিলজিতের মধ্যে প্রথম জুটিবদ্ধ ছবি। ছবিটির বেশিরভাগ শুটিংই করা হয়েছে পাঞ্জাবে। ছবিটিতে পরিণীতিকে অমরজোত কৌরের চরিত্রে দেখা যাবে এবং দিলজিৎ সিনেমায় চামকিলার ভূমিকায় অভিনয় করছেন।

দিলজিৎ পরিণীতি চোপড়ার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ফিল্মে আশ্চর্যজনক কাজ করেছেন পরিণীতি। অবিশ্বাস্য।” এদিকে পরিণীতি ছবিটির পুরো কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “ইমতিয়াজ স্যার, দিলজিৎ, টিম চামকিলা…আমার জীবনকে চিরতরে পরিবর্তিত করে দিয়েছে…সবচেয়ে স্বর্গীয় দল এবং অভিজ্ঞতা। শান্তি, সুখ, ধ্যান, পাঞ্জাব…এটা কখনো ভুলব না।” পরিণীতি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল, ‘ইশকজাদে’, ‘হাসি তো ফাসি’, এবং ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘চামকিলা’ এবং ‘ক্যাপুসল গিল’-এ।

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী