১২ কোটি টাকা প্রতারণা, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

কোরিওগ্রাফার-সহ ৬ জনের বিরুদ্ধে একটি নৃত্য দলের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এবং ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়ের থানে পুলিশের কথায়, শনিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর্থিক জালিয়াতির অভিযোগে আইনী গ্যাঁড়াকলে বলিউডের খ্যাতিনামা কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং তাঁর স্ত্রী-সহ ৫ জন। তাঁদের বিরুদ্ধে ১২ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, ৯০ দশক থেকেই বলিউডে রাজত্ব করছেন তিনি।একাধিক সুপারস্টার তাঁর নির্দেশে কোমর নাচিয়েছেন। যদিও এখন একাধিক ডান্স রিয়েলিটি শো-এর বিচারক আসনে থাকেন কোরিওগ্রাফার। যাই হোক, গোটা বিশ্বের দরবারে একজন পপুলার নাম রেমো ডি’সুজা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কোরিওগ্রাফার-সহ ৬ জনের বিরুদ্ধে একটি নৃত্য দলের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এবং ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়ের থানে পুলিশের কথায়, শনিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রেমো এবং তার স্ত্রী-সহ ৫ জনের বিরুদ্ধে প্রায় ১১.৯৬ কোটি টাকার জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২৬ বছর বয়সী একজন নৃত্যশিল্পী রেমো ডি’সুজা, তাঁর স্ত্রী লিজেল এবং আরও পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। ভুক্তভোগী নৃত্যশিল্পী ১৬ অক্টোবর মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ রেমো ডি’সুজা এবং অন্যান্য ৬ জনের বিরুদ্ধে ধারা ৪৬৫ (জালিয়াতি), ৪২০ (জালিয়াতি) এবং ভারতীয় জাস্টিস কোডের অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে। অভিযোগ অনুসারে, নৃত্যশিল্পী এবং তার দল ২০১৮ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত কোরিওগ্রাফারের কাছে প্রতারিত। এই দলটি একটি টিভি শোতে পারফর্ম করে ১১.৯৬ কোটি পুরস্কার জিতেছিল। কিন্তু রেমো এবং অন্যান্য অভিযুক্তরা গ্রুপটির জিতে নেওয়া ১১.৯৬ কোটি টাকার পুরস্কারের অর্থ আত্মসাৎ করেছে। অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করে। রেমো ডি’সুজা এবং লিজেল ডি’সুজা ছাড়াও এই মামলায় ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি, বিনোদ রাউত, একজন পুলিশকর্মী এবং রমেশ গুপ্তদের আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এখনও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একজন কোরিওগ্রাফার এবং পরিচালক ছাড়াও, রেমো ডি’সুজা অনেক রিয়েলিটি শোতে বিচারকও হয়েছেন। ২০০৯ সালে রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে কাজ শুরু করেন তিনি। এর মধ্যে রয়েছে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’, ‘ঝলক দিখলা যা’, ‘ডান্স প্লাস’, ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’, ‘ডিআইডি লিটল মাস্টার’ এবং ‘ডিআইডি সুপার মমস’। এছাড়াও তিনি একজন পরিচালক হিসাবে, টাইগার শ্রফের ‘ফ্লাইং জাট’ এবং এবিসিডি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সালমান খানের ‘রেস 3’, ABCD, ABCD 2 তৈরি করেছেন। শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘হ্যাপি’। এতে সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল